2 Samuel 19:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অমাসাকেও বল, তুমি কি আমার অস্থি ও আমার মাংস নও? যদি তুমি নিয়মিত ভাবে আমার সাক্ষাতে যোয়াবের পদে সৈন্যদলের সেনাপতি না হও, তবে আল্লাহ্‌ আমাকে অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমাসাকেও বোলো, ‘তুমি কি আমার নিজের রক্তমাংস নও? যদি যোয়াবের স্থানে তুমি সারা জীবনের জন্য আমার সৈন্যদলের সেনাপতি না হও, তবে ঈশ্বর যেন আমাকে কঠোর দণ্ড দেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অমাসাকেও বল, তুমি কি আমার অস্থি ও আমার মাংস নও? যদি তুমি নিয়ত আমার সাক্ষাতে যোয়াবের পদে সৈন্যদলের সেনাপতি না হও, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অমাসাকেও বল, তুমি কি আমার অস্থি ও আমার মাংস নও? যদি তুমি নিয়ত আমার সাক্ষাতে যোয়াবের পদে সৈন্যদলের সেনাপতি না হও, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা আমার হয়ে অমাসাকে এই কথা বলুন, ‘তুমিও কি আমার রক্ত-মাংস নও? এখন থেকে যোয়াবের জায়গায় তুমি যদি আমার সৈন্যদলের সেনাপতি না হও তবে ঈশ্বরই যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা আমার হয়ে অমাসাকে এই কথা বলুন, ‘তুমিও কি আমার রক্ত-মাংস নও? এখন থেকে যোয়াবের জায়গায় তুমি যদি আমার সৈন্যদলের সেনাপতি না হও তবে আল্লাহ্‌ যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেই সঙ্গে অমাসাকে বলতে বললেন, তুমি আমার আত্মীয়, এখন থেকে যোয়াবের পরিবর্তে তোমাকেই আমি সেনাপতি নিযুক্ত করলাম। অন্যথায় ঈশ্বর আমাকে মৃত্যু দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমাসাকে গিয়ে বল, ‘তুমি আমার পরিবারের একজন| যদি আমি তোমাকে যোয়াবের জায়গায় আমার সৈনিকদের সেনাপতি না করি, তবে ঈশ্বর যেন আমায় শাস্তি দেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অমাসাকে বল, ‘তুমি কি আমার হাড় ও আমার মাংস নও? যদি তুমি সর্বদা আমার সামনে যোয়াবের পদে সৈন্যদলের সেনাপতি না হও, তবে ঈশ্বর আমাকে সেই রকম ও তার থেকে বেশি শাস্তি দিন ৷’”