2 Samuel 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তিনি এহুদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের মত জয় করে নিলেন, তাতে তারা লোক পাঠিয়ে বাদশাহ্কে বললো, আপনি ও আপনার সকল গোলাম পুনরাগমন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যিহূদার লোকজনের মন এমনভাবে জিতে নিয়েছিলেন যে তারা সকলে একমত হল। তারা রাজামশাইকে খবর দিয়ে পাঠিয়েছিল, “আপনি ও আপনার সব লোকজন ফিরে আসুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তিনি যিহূদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের ন্যায় নমন করিলেন, তাহাতে তাহারা লোক পাঠাইয়া রাজাকে কহিল, আপনি ও আপনার সকল দাস পুনরাগমন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তিনি যিহূদার সমস্ত লোকের হৃদয়কে একজনের হৃদয়ের ন্যায় নমন করিলেন, তাহাতে তাহারা লোক পাঠাইয়া রাজাকে কহিল, আপনি ও আপনার সকল দাস পুনরাগমন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে দায়ূদ যিহূদার সমস্ত লোকের মন মাত্র একটি লোকের মনের মত করে জয় করে নিলেন। তারা রাজাকে এই কথা বলে পাঠাল, “আপনি ও আপনার সমস্ত লোক ফিরে আসুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দাউদ এহুদার সমস্ত লোকের মন মাত্র একটি লোকের মনের মত করে জয় করে নিলেন। তারা বাদশাহ্কে এই কথা বলে পাঠাল, “আপনি ও আপনার সমস্ত লোক ফিরে আসুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের এই কথা যিহুদীয়ার সমস্ত মানুষের মন জয় করে নিল। তারা রাজাকে তাঁর সমস্ত কর্মচারী ও সৈন্যসামন্ত নিয়ে ফিরে আসতে অনুরোধ জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যিহূদার সব লোকর হৃদয় স্পর্শ করলেন এবং তারা সকলে একাত্ম হয়ে সম্মতি জানাল| যিহূদার লোকরা রাজার কাছে বার্তা পাঠাল| তারা বলল, “আপনি এবং আপনার সব আধিকারিকরা ফিরে আসুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তিনি যিহূদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের মত নত করলেন, তাতে তারা লোক পাঠিয়ে রাজাকে বলল, “আপনি ও আপনার সব দাস পুনরায় ফিরে আসুন৷”