2 Samuel 19:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ প্রত্যাগমন করে জর্ডান পর্যন্ত আসলেন। আর এহুদার লোকেরা বাদশাহ্র সঙ্গে দেখা করতে ও তাঁকে জর্ডান পার করে আনতে গিল্গলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই ফিরে এলেন ও জর্ডন নদী পর্যন্ত চলে গেলেন। এদিকে যিহূদার লোকজন রাজার সঙ্গে দেখা করে তাঁকে জর্ডন নদী পার করিয়ে আনার জন্য গিল্গলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা প্রত্যাগমন করিয়া যর্দ্দন পর্য্যন্ত আসিলেন। আর যিহূদার লোকেরা রাজার সঙ্গে দেখা করিতে ও তাঁহাকে যর্দ্দন পার করিয়া আনিতে গিল্গলে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা প্রত্যাগমন করিয়া যর্দন পর্যন্ত আসিলেন। আর যিহূদার লোকেরা রাজার সঙ্গে দেখা করিতে ও তাঁহাকে যর্দন পার করিয়া আনিতে গিল্গলে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা ফিরবার পথে যর্দন নদী পর্যন্ত আসলেন। যিহূদার লোকেরা রাজার সংগে দেখা করে তাঁকে যর্দন নদী পার করে নিয়ে আসবার জন্য গিল্গলে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ ফিরবার পথে জর্ডান নদী পর্যন্ত আসলেন। এহুদার লোকেরা বাদশাহ্র সংগে দেখা করে তাঁকে জর্ডান নদী পার করে নিয়ে আসবার জন্য গিল্গলে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার ফেরার পথে জর্ডন নদীর তীরে যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে দেখা হল। তারা জর্ডনের ওপার থেকে রাজাকে সম্বর্ধনা করে নিয়ে যাবার জন্য গিলগলে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ যর্দন নদীর কাছে এলেন| যিহূদার লোকরা রাজার সঙ্গে দেখা করার জন্য এবং তাঁকে যর্দন নদী পার করে নিয়ে যাবার জন্য গিল্গলে এসে উপস্থিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা পুনরায় ফিরে যর্দ্দন পর্যন্ত আসলেন৷ আর যিহূদার লোকেরা রাজার সঙ্গে দেখা করতে ও তাঁকে যর্দ্দন পার করে আনতে গিলগলে গেল৷