2 Samuel 19:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ বাদশাহ্র সঙ্গে দেখা করতে বহূরীম-নিবাসী গেরার পুত্র বিন্-ইয়ামীনীয় শিমিয়ি দ্রুত করে এহুদার লোকদের সঙ্গে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহুরীমের অধিবাসী গেরার ছেলে বিন্যামীনীয় শিমিয়ি রাজা দাউদের সঙ্গে দেখা করার জন্য তড়িঘড়ি যিহূদার লোকজনের সাথে মিলে সেখানে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ রাজার সঙ্গে দেখা করিতে বহুরীম-নিবাসী গেরার পুত্র বিন্যামীনীয় শিমিয়ি ত্বরা করিয়া যিহূদার লোকদের সহিত আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ রাজার সঙ্গে দেখা করিতে বহুরীম-নিবাসী গেরার পুত্র বিন্যামীনীয় শিমিয়ি ত্বরা করিয়া যিহূদার লোকদের সহিত আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বহুরীম গ্রামের বিন্যামীন-গোষ্ঠীর গেরার ছেলে শিমিয়ি দেরি না করে যিহূদার লোকদের সাথে রাজা দায়ূদের সংগে দেখা করতে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বহুরীম গ্রামের বিন্যামীন-গোষ্ঠীর গেরার ছেলে শিমিয়ি দেরি না করে এহুদার লোকদের সাথে বাদশাহ্ দাউদের সংগে দেখা করতে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে বিন্যামীন গোষ্ঠীর গেরার পুত্র শিমিয়ি বহুরীম থেকে যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে ছুটে এল রাজা দাউদের সঙ্গে দেখা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গেরার পুত্র শিমিয়ি বিন্যামীনের পরিবারের একজন| সে বহুরীমে বাস করত| দায়ুদের সঙ্গে দেখা করার জন্য সে তাড়াতাড়ি এল| সে যিহূদার লোকদের সঙ্গে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ রাজার সঙ্গে দেখা করতে বহুরীমের অধিবাসী গেরার ছেলে বিন্যামীনীয় শিমিয়ি তাড়াতাড়ি করে যিহূদার লোকেদের সঙ্গে আসল৷