2 Samuel 19:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিন্‌ইয়ামীনীয় এক হাজার লোক তার সঙ্গে ছিল এবং তালুতের কুলের ভৃত্য সীবঃ ও তার পনের জন পুত্র ও বিশ জন গোলাম তার সঙ্গে ছিল, তারা বাদশাহ্‌র সাক্ষাতে পানি ভেঙে জর্ডান পার হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সঙ্গে ছিল এক হাজার জন বিন্যামীনীয় লোক, শৌলের পারিবারিক দাস সীব, এবং সীবের পনেরোজন ছেলে ও কুড়ি জন দাস। রাজামশাই যেখানে ছিলেন, তারা জর্ডন নদীর সেই পারে দৌড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিন্যামীনীয় এক সহস্র লোক তাহার সঙ্গে ছিল, এবং শৌলের কুলের ভৃত্য সীবঃ ও তাহার পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস তাহার সহিত ছিল, তাহারা রাজার সাক্ষাতে জল ভাঙ্গিয়া যর্দ্দন পার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিন্যামীনীয় এক সহস্র লোক তাহার সঙ্গে ছিল, এবং শৌলের কুলের ভৃত্য সীবঃ ও তাহার পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস তাহার সহিত ছিল, তাহারা রাজার সাক্ষাতে জল ভাঙ্গিয়া যর্দন পার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সংগে ছিল বিন্যামীন-গোষ্ঠীর এক হাজার লোক এবং শৌলের পরিবারের চাকর সীবঃ ও তার পনেরজন ছেলে আর বিশজন চাকর। রাজা যর্দন নদী পার হওয়ার আগেই তারা তাড়াতাড়ি করে যর্দন নদীর কাছে গিয়ে উপস্থিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সংগে ছিল বিন্যামীন-গোষ্ঠীর এক হাজার লোক এবং তালুতের পরিবারের চাকর সীবঃ ও তার পনেরজন ছেলে আর বিশজন চাকর। বাদশাহ্‌ জর্ডান নদী পার হওয়ার আগেই তারা তাড়াতাড়ি করে জর্ডান নদীর কাছে গিয়ে উপস্থিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সাথে ছিল বিন্যামীন গোষ্ঠীর এক হাজার লোক। শৌলের রাজপরিবারের ভৃত্য সিবা তার পনেরোটি পুত্র আর নিজের কুড়ি জন ভৃত্যকে নিয়ে ছুটে এল জর্ডন নদীর তীরে রাজার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমিয়ির সঙ্গে বিন্যামীনের পরিবারগোষ্ঠী থেকে আরও 1000 জন লোক এসেছিল, শৌলের পরিবারের দাস সীবঃও এসেছিলো| সীবঃ তার 15 জন পুত্র এবং 20 জন ভৃত্যকে সঙ্গে এনেছিল| এই সব লোক রাজা দায়ুদের সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি যর্দন নদীর তীরে এসে উপস্থিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিন্যামীন বংশের এক হাজার লোক তার সঙ্গে ছিল এবং শৌলের বংশের দাস সীবঃ ও তার পনেরোটি ছেলে ও কুড়িটি দাস তার সঙ্গে ছিল, তারা রাজার সামনে জলের মধ্য দিয়ে যর্দ্দন পার হল৷