2 Samuel 19:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বাদশাহ্‌র পরিজনদের পার করতে ও তাঁর বাসনামত দায়িত্ব পালন করতে হেঁটে পার হওয়ার জায়গা দিয়ে নদী পার হল। বাদশাহ্‌র জর্ডান পার হবার সময়ে গেরার পুত্র শিমিয়ি বাদশাহ্‌র সম্মুখে উবুড় হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার পরিবারকে আনার ও তাঁর ইচ্ছামতো সবকিছু করার জন্য তারা নদীর অগভীর স্থানটি পার হয়ে গেল। গেরার ছেলে শিমিয়ি জর্ডন নদী পার করে উবুড় হয়ে রাজামশাইকে প্রণাম করল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন খেয়ার নৌকা রাজার পরিজনদিগকে পার করিতে ও তাঁহার বাসনামত কর্ম্ম করিতে অন্য পারে গিয়াছিল। রাজার যর্দ্দন পার হইবার সময়ে গেরার পুত্র শিমিয়ি রাজার সম্মুখে উবুড় হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন খেয়ার নৌকা রাজার পরিজনদিগকে পার করিতে ও তাঁহার বাসনামত কর্ম করিতে অন্য পারে গিয়াছিল। রাজার যর্দন পার হইবার সময়ে গেরার পুত্র শিমিয়ি রাজার সম্মুখে উবুড় হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার পরিবারের সবাইকে নিয়ে আসবার জন্য এবং রাজার ইচ্ছামত কাজ করবার জন্য তারা হেঁটে পার হওয়ার জায়গা দিয়ে নদী পার হল। রাজা যখন যর্দন পার হবেন ঠিক সেই সময় গেরার ছেলে শিমিয়ি এসে রাজার সামনে উবুড় হয়ে পড়ে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র পরিবারের সবাইকে নিয়ে আসবার জন্য এবং বাদশাহ্‌র ইচ্ছামত কাজ করবার জন্য তারা হেঁটে পার হওয়ার জায়গা দিয়ে নদী পার হল। বাদশাহ্‌ যখন জর্ডান নদী পার হবেন ঠিক সেই সময় গেরার ছেলে শিমিয়ি এসে বাদশাহ্‌র সামনে উবুড় হয়ে পড়ে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপরিবারের সকলকে নদী পার করে আনার জন্য সে ওপারে চলে গেল এবং রাজার যাবতীয় কাজকর্ম করার জন্য উঠে পড়ে লাগল। রাজা নদী পার হবার জন তৈরী হয়েছেন এমন সময়ে গেরার পুত্র শিমিয়ি রাজার পায়ে উবুড় হয়ে পড়ে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার পরিবারকে যিহূদায় ফিরিয়ে আনার জন্য লোকরা সাহায্য করতে নদীর ওপারে চলে গেল| রাজা যা যা বললেন লোকরা তাই করল| যখন রাজা নদী পার হচ্ছেন তখন গেরার পুত্র শিমিয়ি তার সঙ্গে দেখা করতে এল| শিমিয়ি এসে রাজাকে প্রণাম করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফেরির নৌকা রাজার আত্মীয়দেরকে পার করতে ও তাঁর ইচ্ছামত কাজ করতে অন্য পারে গিয়েছিল৷ রাজার যর্দ্দন পার হবার দিনের গেরার ছেলে শিমিয়ি রাজার সামনে উপুড় হয়ে পড়ল৷