2 Samuel 19:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিনে সমস্ত লোকের পক্ষে বিজয় শোকের বিষয় হয়ে পড়লো, কারণ বাদশাহ্ তার পুত্রের বিষয়ে ব্যথিত হয়েছেন এই কথা সৈন্যরা সেদিন শুনতে পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সমস্ত সৈন্যদলের কাছে সেদিন সেই বিজয় শোকে পরিণত হল, কারণ সেদিন সৈন্যসামন্তরা শুনতে পেয়েছিল, “রাজামশাই তাঁর ছেলের জন্য খুব দুঃখ পেয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিবসে সমস্ত লোকের পক্ষে বিজয় শোকের বিষয় হইয়া পড়িল, কারণ রাজা আপন পুত্রের বিষয়ে ব্যথিত হইয়াছেন, ইহা লোকে সেই দিন শুনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিবসে সমস্ত লোকের পক্ষে বিজয় শোকের বিষয় হইয়া পড়িল, কারণ রাজা আপন পুত্রের বিষয়ে ব্যথিত হইয়াছেন, ইহা লোকে সেই দিন শুনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সেই জয়ের দিনটা সৈন্যদলের কাছে একটা শোকের দিন হয়ে উঠল, কারণ সেই দিনই সৈন্যেরা শুনতে পেল যে, রাজা তাঁর ছেলের জন্য দুঃখ করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সেই জয়ের দিনটা সৈন্যদলের কাছে একটা শোকের দিন হয়ে উঠল, কারণ সেই দিনই সৈন্যেরা শুনতে পেল যে, বাদশাহ্ তাঁর ছেলের জন্য দুঃখ করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে দাউদের সৈন্য দলের লোকেরা যখন শুনল রাজা পুত্রের জন্য শোকাচ্ছন্ন হয়েছেন। তখন বিজয়ের আনন্দের পরিবর্তে তাদের মধ্যে নেমে এল বিষণ্ণতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন দায়ুদের সৈন্যরা যুদ্ধে জয়ী হয়েছিল| কিন্তু সেই জয় তাদের সকলের কাছে একটা বিষাদের দিন হয়ে উঠেছিল| তা বিষন্নতার দিন ছিল কারণ লোকরা জানতে পারল, “রাজা তাঁর পুত্রের জন্য শোকমগ্ন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের সমস্ত লোকের জন্য বিজয় দুঃখের বিষয় হয়ে উঠলো, কারণ রাজা নিজের ছেলের বিষয়ে দুঃখিত ছিলেন, এটা লোকেরা সেই দিন শুনল৷