2 Samuel 19:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার গোলাম আমি জানি, আমি গুনাহ্ করেছি, এজন্য দেখুন, ইউসুফের সমস্ত কুলের মধ্যে প্রথমে আমিই আজ আমার মালিক বাদশাহ্র সঙ্গে দেখা করতে এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আপনার দাস আমি জানি যে আমি পাপ করেছি, কিন্তু আজ আমিই যোষেফের বংশ থেকে প্রথমজন হয়ে এখানে আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করার জন্য নেমে এসেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার দাস আমি জানি, আমি পাপ করিয়াছি, এই জন্য দেখুন, যোষেফের সমস্ত কুলের মধ্যে প্রথমে আমিই অদ্য আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করিতে নামিয়া আসিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার দাস আমি জানি, আমি পাপ করিয়াছি, এই জন্য দেখুন, যোষেফের সমস্ত কুলের মধ্যে প্রথমে আমিই অদ্য আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করিতে নামিয়া আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জানি যে, আমি পাপ করেছি। সেইজন্য আজ যোষেফের বংশের মধ্যে আমিই সকলের আগে আমার প্রভু মহারাজের সংগে দেখা করবার জন্য এখানে এসেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জানি যে, আমি গুনাহ্ করেছি। সেইজন্য আজ ইউসুফের বংশের মধ্যে আমিই সকলের আগে আমার প্রভু মহারাজের সংগে দেখা করবার জন্য এখানে এসেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আপনার দাস আমি জানি, আমি পাপ করেছি। সেই জন্যই আজ যোষেফ গোষ্ঠীর লোক হয়ে আমি সবার আগে ছুটে এসেছি মহারাজের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি জানেন আমি পাপ করেছি| সেই জন্যই যোষেফের পরিবার থেকে আমিই প্রথম আপনার সঙ্গে দেখা করতে এসেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার দাস আমি জানি, আমি পাপ করেছি, এই জন্য দেখুন, যোষেফের সমস্ত বংশের মধ্যে প্রথমে আমিই আজ আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করতে নেমে এসেছি৷”