2 Samuel 19:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ বললেন, হে সরূয়ার পুত্র! তোমাদের সঙ্গে আমার বিষয় কি যে, তোমরা আজ আমার বিপক্ষ হচ্ছ? আজ কি ইসরাইলের মধ্যে কারো প্রাণদণ্ড হতে পারে? কারণ আমি কি জানি না যে, আজ আমি ইসরাইলের উপরে বাদশাহ্‌?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ উত্তর দিলেন, “হে সরূয়ার ছেলেরা, এতে তোমাদের কী? তোমাদের কি অনধিকারচর্চা করার কোনও অধিকার আছে? আজ কি ইস্রায়েলে কাউকে মেরে ফেলা উচিত হবে? আমি কি জানি না যে আজ আমি ইস্রায়েলের রাজা?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ কহিলেন, হে সরূয়ার পুত্রগণ! তোমাদের সহিত আমার বিষয় কি যে, তোমরা অদ্য আমার বিপক্ষ হইতেছ? অদ্য কি ইস্রায়েলের মধ্যে কাহারও প্রাণদণ্ড হইতে পারে? কারণ আমি কি জানি না যে, অদ্য আমি ইস্রায়েলের উপরে রাজা?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ কহিলেন, হে সরূয়ার পুত্রগণ! তোমাদের সহিত আমার বিষয় কি যে, তোমরা অদ্য আমার বিপক্ষ হইতেছ? অদ্য কি ইস্রায়েলের মধ্যে কাহারও প্রাণদণ্ড হইতে পারে? কারণ আমি কি জানি না যে, অদ্য আমি ইস্রায়েলের উপরে রাজা?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে দায়ূদ বললেন, “হে সরূয়ার ছেলেরা, এই বিষয়ে তোমাদের সংগে আমার সম্বন্ধ কি? আজ কেন তোমরা আমার বিরুদ্ধে যাচ্ছ? আজ কি ইস্রায়েলে কাউকে মেরে ফেলা উচিত? আমি কি এই কথা জানি না যে, আজও আমি ইস্রায়েলীয়দের রাজা?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে দাউদ বললেন, “হে সরূয়ার ছেলেরা, এই বিষয়ে তোমাদের সংগে আমার সম্বন্ধ কি? আজ কেন তোমরা আমার বিরুদ্ধে যাচ্ছ? আজ কি ইসরাইল দেশে কাউকে হত্যা করা উচিত? আমি কি এই কথা জানি না যে, আজও আমি বনি-ইসরাইলদের বাদশাহ্‌?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দাউদ সরূয়ার দুই পুত্র অবিশয় ও যোয়াবকে বললেন, তোমাদের মত কে চেয়েছে? আজকের দিনেও তোমরা আমার কাজে বাধা সৃষ্টি করছ? আমি ইসরায়েলীদের রাজা। আমি বলছি, আজকের দিনে তাদের কাউকে প্রাণদণ্ড দেওয়া যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “সরূয়ার পুত্র, তোমার কি ব্যাপার বলত, যে তুমি আমার বিরুদ্ধাচরণ করছ? ইস্রায়েলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না| আজ আমি জানি যে আমি সমগ্র ইস্রায়েলের রাজা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ বললেন, “হে সরূয়ার ছেলেরা৷ তোমাদের সঙ্গে আমার বিষয় কি যে, তোমরা আজ আমার বিপক্ষ হচ্ছো? আজ কি ইস্রায়েলের মধ্যে কারও প্রাণদন্ড হতে পারে? কারণ আমি কি জানি না যে, আজ আমি ইস্রায়েলের উপরে রাজা?”