2 Samuel 19:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ শিমিয়িকে বললেন, তোমার প্রাণদণ্ড হবে না; ফলত বাদশাহ্‌ তার কাছে শপথ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাজামশাই শিমিয়িকে বললেন, “তুমি মরবে না।” রাজামশাই শপথ করে তার কাছে প্রতিজ্ঞা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা শিমিয়িকে কহিলেন, তোমার প্রাণদণ্ড হইবে না; ফলতঃ রাজা তাহার কাছে শপথ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা শিমিয়িকে কহিলেন, তোমার প্রাণদণ্ড হইবে না; ফলতঃ রাজা তাহার কাছে শপথ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা প্রতিজ্ঞা করে শিমিয়িকে বললেন, “তোমাকে মেরে ফেলা হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্‌ ওয়াদা করে শিমিয়িকে বললেন, “তোমাকে হত্যা করা হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি শিমিয়িকে শপথ করে বললেন, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার প্রাণদণ্ড হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা শিমিয়িকে বললেন, “তোমাকে হত্যা করা হবে না|” রাজা শিমিয়ির কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি নিজে শিমিয়িকে হত্যা করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা শিমিয়িকে বললেন, “তোমার প্রাণদন্ড হবে না;” তার ফলে রাজা তার কাছে শপথ করলেন৷