2 Samuel 19:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের পৌত্র মফীবোশৎ বাদশাহ্‌র সঙ্গে দেখা করতে নেমে আসলেন, বাদশাহ্‌ প্রস্থান করার পর থেকে তাঁর নিরাপদে ফিরে প্রত্যাগমনের দিন পর্যন্ত সে দাড়ি পরিষ্কার করে নি ও কাপড়-চোপড়ও ধোয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের নাতি মফীবোশৎও রাজার সঙ্গে দেখা করতে নেমে গেলেন। যেদিন রাজামশাই চলে গেলেন, সেদিন থেকে শুরু করে নিরাপদে তাঁর ফিরে আসার দিন পর্যন্ত মফীবোশৎ তাঁর পায়ের যত্ন নেননি বা তাঁর দাড়ি-গোঁফ ছাঁটেননি বা তাঁর কাপড়চোপড়ও ধোয়াধুয়ি করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের পৌত্র মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করিতে নামিয়া আসিলেন; রাজার প্রস্থান দিনাবধি কুশলে প্রত্যাগমন দিন পর্য্যন্ত তিনি আপন পায়ের প্রতি যত্ন করেন নাই, দাড়ি পরিষ্কার করেন নাই, ও বস্ত্র ধৌত করান নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের পৌত্র মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করিতে নামিয়া আসিলেন; রাজার প্রস্থান দিনাবধি কুশলে প্রত্যাগমন দিন পর্যন্ত তিনি আপন পায়ের প্রতি যত্ন করেন নাই, দাড়ি পরিষ্কার করেন নাই, ও বস্ত্র ধৌত করান নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শৌলের নাতি মফীবোশৎ রাজার সংগে দেখা করবার জন্য আসল। রাজা চলে যাবার পর থেকে তাঁর নিরাপদে ফিরে আসবার দিন পর্যন্ত সে নিজের পায়ের যত্ন করে নি, দাড়ি ছাঁটে নি এবং কাপড়-চোপড়ও ধোয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তালুতের নাতি মফীবোশৎ বাদশাহ্‌র সংগে দেখা করবার জন্য আসল। বাদশাহ্‌ চলে যাবার পর থেকে তাঁর নিরাপদে ফিরে আসবার দিন পর্যন্ত সে নিজের পায়ের যত্ন করে নি, দাড়ি ছাঁটে নি এবং কাপড়-চোপড়ও ধোয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের পৌত্র মফিবোশথ এল দাউদের সঙ্গে দেখা করতে। রাজা জেরুশালেম ছেড়ে চলে যাবার দিন থেকে বিজয়ী হয়ে নিরাপদে ফিরে না আসা পর্যন্ত সে স্নান করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের বড় নাতি মফীবোশৎ‌ রাজা দায়ুদের সঙ্গে দেখা করতে এল| রাজা জেরুশালেম ত্যাগ করা থেকে নিশ্চিন্তে ফিরে আসা পর্যন্ত মফীবোশৎ‌ তার পায়ের যত্ন নেয় নি, দাড়ি কামায নি, এমনকি কাপড়ও ধোয নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌলের নাতি মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করতে নেমে আসলেন; রাজার ভালো ভাবে ফিরে আসার দিন পর্যন্ত তিনি নিজের পায়ের প্রতি যত্ন নেননি, দাড়ি পরিষ্কার করেননি ও পোশাক পরিষ্কার করেননি৷