2 Samuel 19:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তিনি জেরুশালেমে বাদশাহ্র সঙ্গে দেখা করতে আসলেন, তখন বাদশাহ্ তাঁকে বললেন, হে মফীবোশৎ, তুমি কেন আমার সঙ্গে যাও নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম থেকে যখন তিনি রাজার সঙ্গে দেখা করতে এলেন, রাজামশাই তাঁকে জিজ্ঞাসা করলেন, “মফীবোশৎ, তুমি কেন আমার সঙ্গে যাওনি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তিনি যিরূশালেমে রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন, তখন রাজা তাঁহাকে কহিলেন, হে মফীবোশৎ, তুমি কেন আমার সহিত যাও নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তিনি যিরূশালেমে রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন, তখন রাজা তাঁহাকে কহিলেন, হে মফীবোশৎ, তুমি কেন আমার সহিত যাও নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিরূশালেমে ফিরে আসলে পর মফীবোশৎ তাঁর সংগে দেখা করবার জন্য আসল। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “মফীবোশৎ, তুমি আমার সংগে কেন গেলে না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জেরুজালেমে ফিরে আসলে পর মফীবোশৎ তাঁর সংগে দেখা করবার জন্য আসল। তখন বাদশাহ্ তাকে জিজ্ঞাসা করলেন, “মফীবোশৎ, তুমি আমার সংগে কেন গেলে না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম থেকে সে রাজার সঙ্গে দেখা করতে এলে রাজা তাকে বললেন, তুমি আমার সঙ্গে গেলে না কেন মফিবোশেথ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মফীবোশৎ যখন জেরুশালেমে রাজার সঙ্গে দেখা করল তখন রাজা বললেন, “যখন আমি জেরুশালেম থেকে চলে গেলাম তখন তুমি আমার সঙ্গে গেলে না কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তিনি যিরূশালেমের রাজার সঙ্গে দেখা করতে আসলেন, তখন রাজা তাঁকে বললেন, “হে মফীবোশৎ, তুমি কেন আমার সঙ্গে যাও নি?”