2 Samuel 19:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে তিনি বললেন, হে আমার মালিক, হে বাদশাহ্, আমার গোলাম আমাকে বঞ্চনা করেছিল; কেননা আপনার গোলাম আমি বলেছিলাম, আমি গাধা সাজিয়ে তার উপরে চড়ে বাদশাহ্র সঙ্গে যাব, কেননা আপনার গোলাম আমি খঞ্জ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “হে আমার প্রভু মহারাজ, যেহেতু আপনার দাস—আমি খঞ্জ, তাই আমি বললাম, ‘আমার গাধায় জিন চাপিয়ে, আমি তাতে চড়ে যাব, যেন আমি মহারাজের সঙ্গেই যেতে পারি।’ কিন্তু আমার দাস সীব আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উত্তর করিলেন, হে আমার প্রভু, হে রাজন্, আমার দাস আমাকে বঞ্চনা করিয়াছিল; কেননা আপনার দাস আমি বলিয়াছিলাম, আমি গর্দ্দভ সাজাইয়া তাহার উপরে চড়িয়া মহারাজের সহিত যাইব, কেননা আপনার দাস আমি খঞ্জ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উত্তর করিলেন, হে আমার প্রভু, হে রাজন্, আমার দাস আমাকে বঞ্চনা করিয়াছিল; কেননা আপনার দাস আমি বলিয়াছিলাম, আমি গর্দভ সাজাইয়া তাহার উপরে চড়িয়া মহারাজের সহিত যাইব, কেননা আপনার দাস আমি খঞ্জ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বলল, “আমার প্রভু মহারাজ, আপনার দাস আমি খোঁড়া, তাই বলেছিলাম, ‘আমার গাধার উপর গদি চাপিয়ে আমি তার উপরে চড়ে রাজার সংগে যাব।’ কিন্তু আমার চাকর সীবঃ আমার সংগে বিশ্বাসঘাতকতা করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বলল, “আমার প্রভু মহারাজ, আপনার গোলাম আমি খোঁড়া, তাই বলেছিলাম, ‘আমার গাধার উপর গদি চাপিয়ে আমি তার উপরে চড়ে বাদশাহ্র সংগে যাব।’ কিন্তু আমার চাকর সীবঃ আমার সংগে বেঈমানী করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, আমার প্রভু, হে মহারাজ! আপনার এই ভৃত্য খোঁড়া। তাই আমি আমার ভৃত্যকে বলেছিলাম গাধাকে লাগাম লাগিয়ে সাজাতে, বলেছিলাম, তাতে চড়ে আমি রাজার সঙ্গে যাব। কিন্তু সে আমাকে ঠকিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মফীবোশৎ উত্তর দিল, “হে আমার মনিব, আমার দাস আমার সঙ্গে প্রতারণা করেছে| আমি পঙ্গু তাই আমি আমার দাস সীবঃকে বলেছিলাম, ‘আমার গাধার পিঠে একটা জিন পরিয়ে দাও| আমি তাতে চড়ে রাজার সঙ্গে যাব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি উত্তর দিলেন, “হে আমার প্রভু, হে রাজা, আমার দাস আমাকে ঠকিয়েছিল; কারণ আপনার দাস আমি বলেছিলাম, ‘আমি গাধা সাজিয়ে তার উপরে চড়ে মহারাজের সঙ্গে যাব,’ কারণ আপনার দাস আমি খোঁড়া৷