2 Samuel 19:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে আমার মালিক বাদশাহ্র কাছে আপনার এই গোলামের বিষয়ে নিন্দাবাদ করেছে; কিন্তু আমার মালিক বাদশাহ্ আল্লাহ্র ফেরেশতার মত; অতএব আপনার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে আমার প্রভু মহারাজের কাছে আমার বদনামও করেছে। আমার প্রভু মহারাজ এক স্বর্গদূতের মতো মানুষ; তাই আপনার যা ইচ্ছা তাই করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আমার প্রভু মহারাজের নিকটে আপনার এই দাসের নিন্দাবাদ করিয়াছে; কিন্তু আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য; অতএব আপনার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আমার প্রভু মহারাজের নিকটে আপনার এই দাসের নিন্দাবাদ করিয়াছে; কিন্তু আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য; অতএব আপনার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রভু মহারাজের কাছে সে আমার দুর্নাম করেছে। আমার প্রভু মহারাজ ঈশ্বরের একজন দূতের মত; তাই আমার উপর আপনার যা খুশী তা-ই করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রভু মহারাজের কাছে সে আমার দুর্নাম করেছে। আমার প্রভু মহারাজ আল্লাহ্র একজন ফেরেশতার মত; তাই আমার উপর আপনার যা খুশী তা-ই করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে আমার প্রভু মহারাজের কাছে আপনার এই দাসের নামে মিথ্যা কথা বলেছিল। কিন্তু আপনি ঈশ্বরের দূতের মত। আপনার যা ভাল মনে হয়, আপনি তাই করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার দাস আমার সঙ্গে প্রতারণা করেছে| সে একাই আপনার কাছে এসেছে এবং আমার সম্পর্কে আপনার কাছে নিন্দাবাদ করেছে| হে আমার প্রভু, আপনি ঈশ্বরের দূতের মত| যা ভালো মনে হয় আপনি তাই করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে আমার প্রভু মহারাজের কাছে আপনার এই দাসের নিন্দা করেছে; কিন্তু আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের সমান; অতএব আপনার চোখে যা ভাল মনে হয়, তাই করুন৷