2 Samuel 19:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মালিক বাদশাহ্‌র সাক্ষাতে আমার সমস্ত পিতৃকুল নিতান্ত মৃত্যুর পাত্র ছিল, তবুও যারা আপনার খাবার টেবিলে ভোজন করে, আপনি তাদের সঙ্গে বসতে আপনার এই গোলামকে স্থান দিয়েছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, বাদশাহ্‌র কাছে পুনর্বার অনুরোধ করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ঠাকুরদাদার সব বংশধরই আমার প্রভু মহারাজের কাছ থেকে মৃত্যু ছাড়া আর কিছুই পাওয়ার যোগ্য নয়, কিন্তু আপনি সেইসব লোকের মাঝখানে আপনার দাসকে এক স্থান করে দিয়েছেন, যারা আপনার টেবিলে বসে ভোজনপান করে। তাই মহারাজের কাছে আর কোনও আবেদন জানানোর অধিকার কি আমার আছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রভু মহারাজের সাক্ষাতে আমার সমস্ত পিতৃকুল নিতান্ত মৃত্যুর পাত্র ছিল, তথাপি যাহারা আপনার মেজে ভোজন করে, আপনি তাহাদের সহিত বসিতে আপনার এই দাসকে স্থান দিয়াছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, মহারাজের কাছে পুনর্ব্বার ক্রন্দন করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রভু মহারাজের সাক্ষাতে আমার সমস্ত পিতৃকুল নিতান্ত মৃত্যুর পাত্র ছিল, তথাপি যাহারা আপনার মেজে ভোজন করে, আপনি তাহাদের সহিত বসিতে আপনার এই দাসকে স্থান দিয়াছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, মহারাজের কাছে পুনর্বার ক্রন্দন করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দাদুর বংশধরেরা আমার প্রভু মহারাজের কাছে মৃত্যুর উপযুক্ত, কিন্তু তবুও আপনার যে লোকেরা আপনার টেবিলে খেতে বসে আপনি আপনার এই দাসকেও তাদের মধ্যে একটা জায়গা দিয়েছিলেন। তাহলে মহারাজের কাছে আর অনুরোধ করবার আমার কি অধিকার আছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দাদার বংশধরেরা আমার প্রভু মহারাজের কাছে মৃত্যুর উপযুক্ত, কিন্তু তবুও আপনার যে লোকেরা আপনার টেবিলে খেতে বসে আপনি আপনার এই গোলামকেও তাদের মধ্যে একটা জায়গা দিয়েছিলেন। তাহলে মহারাজের কাছে আর অনুরোধ করবার আমার কি অধিকার আছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পিতৃকুলের সকলে মহারাজের কাছে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল কিন্তু মহারাজ তাঁর এই দাসকে তাঁর সঙ্গে ভোজনের অধিকার দিয়েছিলেন। কাজেই মহারাজের কাছে এর বেশি কৃপা ভিক্ষা করার আর কোন অধিকার আছে আমার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার দাদুর পরিবারের সব লোককেই মেরে ফেলতে পারতেন| কিন্তু আপনি তা করেন নি| বরং আপনি আমাকে তাদের সঙ্গে স্থান দিয়েছেন যারা আপনার সঙ্গে একাসনে বসে আহার করে| অতএব কোন বিষয়েই রাজার কাছে কোন অভিযোগ করার অধিকার আমার নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রভু মহারাজের সামনে আমার সমস্ত বাবার বংশ একদম মৃত্যুর যোগ্য ছিল, তবুও যারা আপনার টেবিলে আহার করে, আপনি তাদের সঙ্গে বসতে আপনার এই দাসকে জায়গা দিয়েছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, মহারাজের কাছে পুনরায় কাঁদবো?”