2 Samuel 19:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ তাকে বললেন, তোমার বিষয়ে বেশি কথায় কি প্রয়োজন? আমি বলছি তুমি ও সীবঃ উভয়ে সেই ভূমি অংশ করে নাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই তাঁকে বললেন, “আর কিছু বলবেই বা কেন? আমি তো তোমাকে ও সীবকে জমি ভাগাভাগি করে নেওয়ার আদেশ দিয়েই দিয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা তাহাকে কহিলেন, তোমার বিষয়ে অধিক কথায় কি প্রয়োজন? আমি বলিতেছি তুমি ও সীবঃ উভয়ে সেই ভূমি অংশ করিয়া লও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা তাহাকে কহিলেন, তোমার বিষয়ে অধিক কথায় কি প্রয়োজন? আমি বলিতেছি তুমি ও সীবঃ উভয়ে সেই ভূমি অংশ করিয়া লও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাকে বললেন, “তোমার আর কিছু বলবার দরকার নেই। তুমি আর সীবঃ জমাজমি ভাগ করে নাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তাকে বললেন, “তোমার আর কিছু বলবার দরকার নেই। তুমি আর সীবঃ জমাজমি ভাগ করে নাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাকে বললেন তোমাকে আর বেশি কিছু বলতে হবে না। তুমি আর সিবা ঐ ভূসম্পত্তি ভাগ করে নেবে-এই আমার সিদ্ধান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা মফীবোশতকে বললেন, “তোমার সমস্যা সম্পর্কে আর বেশী কিছু বলো না| আমি স্থির করেছি; তুমি এবং সীবঃ জমি ভাগ করে নেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাকে বললেন, “তোমার বিষয়ে বেশি কথার কি প্রয়োজন? আমি বলছি, তুমি ও সীবঃ উভয়ে সেই জমি ভাগ করে নাও৷”