2 Samuel 19:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যুদ্ধ থেকে পলায়নকালে লোকেরা যেমন লজ্জা পেয়ে চোরের মত পালিয়ে যায়, তেমনি লোকেরা ঐ দিন চোরের মত নগরে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন সেদিন নিঃশব্দে এমনভাবে নগরে প্রবেশ করল, যে মনে হচ্ছিল একদল লোক যেন লজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে চুপিচুপি নগরে প্রবেশ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রণস্থল হইতে পলায়নকালে লোকেরা যেমন বিষণ্ণ হইয়া চোরের ন্যায় চলে, তদ্রূপ লোকেরা ঐ দিবসে চোরের ন্যায় নগরে প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রণস্থল হইতে পলায়ন কালে লোকেরা যেমন বিষণ্ন হইয়া চোরের ন্যায় চলে, তদ্রূপ লোকেরা ঐ দিবসে চোরের ন্যায় নগরে প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া লোকেরা যেমন লজ্জায় চুপি চুপি ফিরে আসে তেমনি করেই দায়ূদের সৈন্যেরা সেই দিন চুপি চুপি শহরে গিয়ে ঢুকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া লোকেরা যেমন লজ্জায় চুপি চুপি ফিরে আসে তেমনি করেই দাউদের সৈন্যেরা সেই দিন চুপি চুপি শহরে গিয়ে ঢুকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধে হেরে পালিয়ে এলে সৈন্যরা যেমন লজ্জায় মুখ নিচু করে বাড়ি ফেরে সেইভাবে তারাও নীরবে শহরে ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা বিমর্ষ হয়ে সেই শহরে এল| তারা যুদ্ধে যারা পরাজিত হয়েছে এবং লজ্জায় যারা ছুটে পালিয়ে গেছে সেই লোকদের মত ব্যবহার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যুদ্ধক্ষেত্র থেকে পালাবার দিন লোকেরা যেমন বিষন্ন হয়ে চোরের মত চলে, তেমন লোকেরা ঐ দিনের চোরের মত নগরে ঢুকল৷