2 Samuel 19:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মফীবোশৎ বাদশাহ্কে বললেন, সে সম্পূর্ণ অংশই গ্রহণ করুক, কারণ আমার মালিক বাদশাহ্ সহিসালামতে তাঁর বাড়িতে ফিরে এসেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মফীবোশৎ রাজাকে বললেন, “এখন যখন আমার প্রভু মহারাজ নিরাপদে বাসায় ফিরে এসেছেন, তখন সেই সবকিছু নিয়ে নিক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মফীবোশৎ রাজাকে কহিলেন, সে সমস্তই গ্রহণ করুক, কারণ আমার প্রভু মহারাজ কুশলে আপন বাটীতে ফিরিয়া আসিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মফীবোশৎ রাজাকে কহিলেন, সে সমস্তই গ্রহণ করুক, কারণ আমার প্রভু মহারাজ কুশলে আপন বাটীতে ফিরিয়া আসিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মফীবোশৎ রাজাকে বলল, “সে-ই সব কিছু নিক। আমার প্রভু মহারাজ নিরাপদে বাড়ী ফিরে এসেছেন সেটাই আমার পক্ষে যথেষ্ট।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মফীবোশৎ বাদশাহ্কে বলল, “সে-ই সব কিছু নিক। আমার প্রভু মহারাজ নিরাপদে বাড়ী ফিরে এসেছেন সেটাই আমার পক্ষে যথেষ্ট।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মফিবোশেথ রাজাকে বলল, ও সব নিয়ে নিক। আমার প্রভু মহারাজ নিরাপদে বাড়ি ফিরে এসেছেন, এই আমার যথেষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মফীবোশৎ রাজাকে বললেন, “হে আমার রাজা, হে প্রভু, আপনি যে নির্বিঘ্নে ঘরে ফিরে এসেছেন এই আমার কাছে যথেষ্ট| জমি সীবঃকেই নিতে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মফীবোশৎ রাজাকে বললেন, “সে সমস্তই নিয়ে নিক, কারণ আমার প্রভু মহারাজ ভালো ভাবে নিজের বাড়িতে ফিরে এসেছেন৷”