2 Samuel 19:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম থেকে নেমে এসেছিলেন, তিনি বাদশাহ্কে জর্ডানের পারে রেখে যাবার আশায় তাঁর সঙ্গে জর্ডান পার হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দীয় বর্সিল্লয়ও রোগলীম থেকে রাজার সঙ্গী হয়ে জর্ডন নদী পার করে সেখান থেকে তাঁকে পাঠিয়ে দেওয়ার জন্য নেমে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম হইতে নামিয়া আসিয়াছিলেন, তিনি রাজাকে যর্দ্দনের পারে রাখিয়া যাইবার আশয়ে তাঁহার সহিত যর্দ্দন পার হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম হইতে নামিয়া আসিয়াছিলেন, তিনি রাজাকে যর্দনের পারে রাখিয়া যাইবার আশয়ে তাঁহার সহিত যর্দন পার হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিরূশালেমে ফিরে আসবার আগে গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম থেকে এসে রাজাকে বিদায় দেবার জন্য তাঁর সংগে যর্দনের পারে এসেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জেরুজালেমে ফিরে আসবার আগে গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম থেকে এসে বাদশাহ্কে বিদায় দেবার জন্য তাঁর সংগে জর্ডান নদীর পারে এসেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিলিয়দ থেকে বর্সিল্লয়ও এলেন রোগলীমে, রাজাকে জর্ডনের ওপার থেকে এপারে নিয়ে আসবেন বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বর্সিল্লয় গিলিয়দীয় রোগলীম থেকে ফিরে এল| সে দায়ুদের সঙ্গে যর্দন নদীর ধার পর্যন্ত এল| সে নদীর অপর পার পর্যন্ত রাজাকে পাহারা দিয়ে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম থেকে নেমে এসেছিলেন, তিনি রাজাকে যর্দ্দনের পারে রেখে যাবার জন্য তাঁর সঙ্গে যর্দ্দন পার হয়েছিলেন৷