2 Samuel 19:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বর্সিল্লয় অতি বৃদ্ধ, আশি বছর বয়স্ক ছিলেন; আর মহনয়িমে বাদশাহ্র অবস্থিতিকালে তিনি বাদশাহ্র খাদ্য যুগিয়েছিলেন, কারণ তিনি খুব ধনী এক জন মানুষ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বর্সিল্লয় বয়সে বৃদ্ধ ছিলেন, তাঁর বয়স তখন আশি বছর। রাজামশাই যখন মহনয়িমে ছিলেন, তখন বর্সিল্লয় তাঁর জন্য খাবারদাবারের ব্যবস্থা করলেন, কারণ তিনি খুব ধনী লোক ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বর্সিল্লয় অতি বৃদ্ধ, আশী বৎসর বয়স্ক ছিলেন; আর মহনয়িমে রাজার অবস্থিতিকালে তিনি রাজার খাদ্য যোগাইয়াছিলেন, কারণ তিনি এক জন খুব বড় মানুষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বর্সিল্লয় অতি বৃদ্ধ, আশি বৎসর বয়স্ক ছিলেন; আর মহনয়িমে রাজার অবস্থিতিকালে তিনি রাজার খাদ্য যোগাইয়াছিলেন, কারণ তিনি একজন খুব ধনী লোক ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বর্সিল্লয় খুব বুড়ো হয়ে গিয়েছিলেন; তাঁর বয়স ছিল আশি বছর। রাজা যখন মহনয়িমে ছিলেন তখন তিনিই তাঁর জন্য খাবার-দাবারের ব্যবস্থা করেছিলেন, কারণ তিনি খুব ধনী লোক ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বর্সিল্লয় খুব বুড়ো হয়ে গিয়েছিলেন; তাঁর বয়স ছিল আশি বছর। বাদশাহ্ যখন মহনয়িমে ছিলেন তখন তিনিই তাঁর জন্য খাবার-দাবারের ব্যবস্থা করেছিলেন, কারণ তিনি খুব ধনী লোক ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বর্সিল্লয় খুবই বৃদ্ধ, আশী বছর বয়স। রাজা মহনায়িমে থাকার সময় তিনি রাজাকে খাদ্য জোগান দিতেন। তিনি ছিলেন খুবই ধনী মানুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বর্সিল্লয় অত্যন্ত বৃদ্ধ ছিল| তার বয়স 80 বছর| দায়ুদ যখন মহনয়িমে ছিলেন তখন সে তাকে খাবার এবং অন্যান্য দ্রব্যাদি দিয়েছিল| বর্সিল্লয় এই সব করতে পেরেছিল কারণ সে বেশ ধনী ব্যক্তি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বর্সিল্লয় খুব বৃদ্ধ, তাঁর আশী বছর বয়স ছিল; আর মহনয়িমে রাজার থাকার দিনের তিনি রাজার খাদ্য যোগাচ্ছিলেন, কারণ তিনি একজন খুব বড় মানুষ ছিলেন৷