2 Samuel 19:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ উত্তর করলেন, কিম্হম আমার সঙ্গে পার হয়ে যাবে; তোমার যা ভাল মনে হয়, আমি তার প্রতি তা-ই করবো এবং তুমি আমাকে যা করতে বলবে, তোমার জন্য আমি তা-ই করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই বললেন, “কিম্হম তো আমার সঙ্গে নদী পার হয়ে যাবে, এবং আপনি আমার কাছে যা চান, আমি আপনার জন্য তাই করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা উত্তর করিলেন, কিম্হম আমার সহিত পার হইয়া যাইবে; তোমার যাহা ভাল বোধ হয়, আমি তাহার প্রতি তাহাই করিব; এবং তুমি আমাকে যাহা করিতে বলিবে, তোমার জন্য আমি তাহাই করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা উত্তর করিলেন, কিম্হম আমার সহিত পার হইয়া যাইবে; তোমার যাহা ভাল বোধ হয়, আমি তাহার প্রতি তাহাই করিব; এবং তুমি আমাকে যাহা করিতে বলিবে, তোমার জন্য আমি তাহাই করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা বললেন, “ঠিক আছে, কিম্হম আমার সংগে নদী পার হয়ে যাবে, আর আপনি যা চান আমি তার প্রতি তা-ই করব। এছাড়া আপনি আমার কাছ থেকে যা চান আপনার জন্য আমি তা-ই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ বললেন, “ঠিক আছে, কিম্হম আমার সংগে নদী পার হয়ে যাবে, আর আপনি যা চান আমি তার প্রতি তা-ই করব। এছাড়া আপনি আমার কাছ থেকে যা চান আপনার জন্য আমি তা-ই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বললেন, কিমহামকে আমি নিয়ে যাব এবং তোমার যা ভাল মনে হয়, আমি তার জন্য তা-ই করব এবং তুমি আমাকে তোমার জন্য যা করতে বলবে, তা-ই করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা উত্তর দিলেন, “কিম্হম আমার সঙ্গে ফিরে যাবে| তোমার জন্য আমি ওর প্রতি সদয় হব| তুমি যা বলবে তোমার জন্য আমি তাই করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা উত্তর দিলেন, কিমহম আমার সঙ্গে পার হয়ে যাবে; তোমার যা ভাল মনে হয়, আমি তার প্রতি তাই করব এবং তুমি আমাকে যা করতে বলবে, তোমার জন্য আমি তাই করব৷