2 Samuel 19:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত লোক জর্ডান পার হল, বাদশাহ্‌ও পার হলেন। বাদশাহ্‌ বর্সিল্লয়কে চুম্বন করলেন ও দোয়া করলেন; পরে তিনি স্বস্থানে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সব লোকজন জর্ডন নদী পার হয়ে গেল, এবং পরে রাজা নিজে পার হলেন। রাজা বর্সিল্লয়কে চুম্বন করলেন ও তাঁকে বিদায় জানিয়েছিলেন, এবং বর্সিল্লয় নিজের ঘরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত লোক যর্দ্দন পার হইল, রাজাও পার হইলেন; এবং রাজা বর্সিল্লয়কে চুম্বন করিলেন, ও আশীর্ব্বাদ করিলেন; পরে তিনি স্বস্থানে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত লোক যর্দন পার হইল, রাজাও পার হইলেন; এবং রাজা বর্সিল্লয়কে চুম্বন করিলেন, ও আশীর্বাদ করিলেন; পরে তিনি স্বস্থানে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সমস্ত লোক নদী পার হয়ে গেল, তারপর রাজা নদী পার হলেন। রাজা বর্সিল্লয়কে চুম্বন করে আশীর্বাদ করলেন আর বর্সিল্লয় আবার নদী পার হয়ে নিজের বাড়ীতে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সমস্ত লোক নদী পার হয়ে গেল, তারপর বাদশাহ্‌ নদী পার হলেন। বাদশাহ্‌ বর্সিল্লয়কে চুম্বন করে দোয়া করলেন আর বর্সিল্লয় আবার নদী পার হয়ে নিজের বাড়ীতে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বর্সিল্লয়কে চুম্বন ও আশীর্বাদ করলেন। বর্সিল্লয় নিজের বাড়িতে ফিরে গেলেন। তারপর রাজা ও তাঁর দলের সকলে জর্ডনের ওপারে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা বর্সিল্লয়কে চুমু খেলেন এবং আশীর্বাদ করলেন| বর্সিল্লয় ঘরে ফিরে গেল| রাজা এবং তাঁর সব লোক নদী পার হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমস্ত লোক যর্দ্দন পার হল, রাজাও পার হলেন এবং রাজা বর্সিল্লয়কে চুমু করলেন ও আশীর্বাদ করলেন; পরে তিনি নিজের জায়গায় ফিরে গেলেন৷