2 Samuel 19:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ নিজের মুখ ঢেকে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হায়! আমার পুত্র অবশালোম! হায় অবশালোম! আমার পুত্র!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই মুখ ঢেকে জোর গলায় কেঁদে কেঁদে বলছিলেন, “বাছা অবশালোম! হে অবশালোম, আমার ছেলে, আমার ছেলে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা আপন মুখ ঢাকিয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিয়া বলিতে লাগিলেন, হায়! আমার পুত্র অবশালোম! হায় অবশালোম! আমার পুত্র! আমার পুত্র!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা আপন মুখ ঢাকিয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিয়া বলিতে লাগিলেন, হায়! আমার পুত্র অবশালোম! হায় অবশালোম! আমার পুত্র! আমার পুত্র!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁর মুখ ঢেকে এই বলে জোরে জোরে কাঁদতে লাগলেন, “হায়, আমার ছেলে অবশালোম! হায়, অবশালোম, আমার ছেলে, আমার ছেলে!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তাঁর মুখ ঢেকে এই বলে জোরে জোরে কাঁদতে লাগলেন, “হায়, আমার ছেলে অবশালোম! হায়, অবশালোম, আমার ছেলে, আমার ছেলে!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা মুখ ঢেকে চীৎকার করে কাঁদতে লাগলেন, হায় অবশালোম! আমার পুত্র! আমার পুত্র! অবশালোম! বৎস আমার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাঁর মুখ ঢেকে রেখেছিলেন| তিনি উচ্চস্বরে কাঁদছিলেন, “অবশালোম, অবশালোম, হায় পুত্র, পুত্র আমার!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা নিজের মুখ ঢেকে চিত্কার করে কেঁদে বলতে লাগলেন, “হায়৷ আমার ছেলে অবশালোম! হায় অবশালোম! আমার ছেলে৷ আমার ছেলে৷”