2 Samuel 19:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ পার হয়ে গিল্গলে গেলেন; এবং কিম্হম তাঁর সঙ্গে গেল এবং এহুদার সমস্ত লোক ও ইসরাইলের অর্ধেক লোক গিয়ে বাদশাহ্কে পার করে নিয়ে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যখন নদী পার হয়ে গিল্গলে গেলেন, কিমহমও তাঁর সঙ্গে নদী পার হল। যিহূদার সৈন্যদলের সমস্ত সৈন্যসামন্ত ও ইস্রায়েলের সৈন্যদলের অর্ধেক সৈন্যসামন্ত রাজামশাইকে নিয়ে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা পার হইয়া গিল্গলে গেলেন; এবং কিম্হম তাঁহার সহিত গেল, এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্দ্ধেক লোক গিয়া রাজাকে পার করিয়া লইয়া আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা পার হইয়া গিল্গলে গেলেন; এবং কিম্হম তাঁহার সহিত গেল, এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্ধেক লোক গিয়া রাজাকে পার করিয়া লইয়া আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যিহূদার সমস্ত লোক এবং ইস্রায়েলের কিছু লোক রাজাকে নদী পার করে নিয়ে আসল। তারপর রাজা গিল্গলে গেলেন আর কিম্হমও তাঁর সংগে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে এহুদার সমস্ত লোক এবং ইসরাইলের কিছু লোক বাদশাহ্কে নদী পার করে নিয়ে আসল। তারপর বাদশাহ্ গিল্গলে গেলেন আর কিম্হমও তাঁর সংগে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা গিলগলে চলে গেলেন। কিমহামও রাজার সঙ্গে গেল। যিহুদা গোষ্ঠীর সমস্ত লোক এবং ইসরায়েলীদের অর্ধেক লোক গিয়েছিল তাঁকে অভ্যর্থনা করে এগিয়ে আনতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা নদী পার হয়ে গিল্গলে গেলেন| কিম্হম তাঁর সঙ্গে গেল| যিহূদার সব লোক এবং ইস্রায়েলের অর্ধেক লোক দায়ুদকে নদী পার করে নিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা পার হয়ে গিলগলে গেলেন এবং কিমহম তাঁর সঙ্গে গেল৷ এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্ধেক লোক গিয়ে রাজাকে পার করে নিয়ে এসেছিল৷