2 Samuel 19:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, ইসরাইলের সমস্ত লোক বাদশাহ্র কাছে এসে তাঁকে বললো, আমাদের ভাই এহুদার লোকেরা কেন আপনাকে চুরি করে আনলো? বাদশাহ্কে আপনার পরিজনদের ও দাউদের সঙ্গে তাঁর সমস্ত লোককে, জর্ডান পার করে কেন আনলো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অচিরেই ইস্রায়েলের সব লোকজন রাজার কাছে এসে তাঁকে বলল, “আমাদের ভাইরা, যিহূদার লোকজন কেন মহারাজকে চুরি করে নিয়ে গিয়ে আবার তাঁকে ও তাঁর পরিবার-পরিজনদের তাঁর সব লোকজন সমেত জর্ডন নদী পার করে নিয়ে এসেছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, ইস্রায়েলের সমস্ত লোক রাজার নিকটে আসিয়া রাজাকে কহিল, আমাদের ভ্রাতা যিহূদার লোকেরা কেন আপনাকে চুরি করিয়া আনিল? মহারাজকে আপনার পরিজনদিগকে ও দায়ূদের সঙ্গে তাঁহার সমস্ত লোককে, যর্দ্দন পার করিয়া কেন আনিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, ইস্রায়েলের সমস্ত লোক রাজার নিকটে আসিয়া রাজাকে কহিল, আমাদের ভ্রাতা যিহূদার লোকেরা কেন আপনাকে চুরি করিয়া আনিল? মহারাজকে আপনার পরিজনদিগকে ও দায়ূদের সঙ্গে তাঁহার সমস্ত লোককে, যর্দন পার করিয়া কেন আনিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের বাকী লোকেরা রাজার কাছে এসে বলল, “কেন আমাদের ভাই যিহূদার লোকেরা আপনাকে চুরি করে নিয়ে আসল? তারা আপনাকে, আপনার পরিবার ও আপনার সংগের সব লোকদের নদী পার করে নিয়ে আসল কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বাকী লোকেরা বাদশাহ্র কাছে এসে বলল, “কেন আমাদের ভাই এহুদার লোকেরা আপনাকে চুরি করে নিয়ে আসল? তারা আপনাকে, আপনার পরিবার ও আপনার সংগের সব লোকদের নদী পার করে নিয়ে আসল কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা রাজাকে গিয়ে বলল, মহারাজ আমাদের ভাইয়েরা অর্থাৎ শুধু যিহুদা গোষ্ঠীর লোকেরাই কেন আপনাকে, রাজপরিবারের সবাইকে এবং আপনার লোকজনকে সঙ্গে করে নিয়ে যাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব ইস্রায়েলীয় রাজার কাছে এল| তারা রাজাকে বলল, “আমাদের যিহূদাবাসী ভাইরা কেন আপনাকে চুরি করে আনল এবং আপনার লোকজন সহ আপনার পরিবারের সকলকে যর্দন নদী পার করিয়ে নিয়ে এল?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, ইস্রায়েলের সব লোক রাজার কাছে এসে রাজাকে বলল, “আমাদের ভাই যিহূদার লোকেরা কেন আপনাকে চুরি করে আনল? মহারাজাকে, তাঁর আত্মীয়দেরকে ও দায়ূদের সঙ্গে তাঁর সমস্ত লোককে, যর্দ্দন পার করে কেন আনল?”