2 Samuel 19:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদার সমস্ত লোক ইসরাইল লোকদের বললো, বাদশাহ্‌ তো আমাদের নিকট আত্মীয়, তবে তোমরা এই বিষয়ে কেন ক্রুদ্ধ হও? আমরা কি বাদশাহ্‌র কিছু খেয়েছি? অথবা তিনি কি আমাদের কিছু ভেট দিয়েছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার সব লোকজন ইস্রায়েলের লোকজনকে বলল, “আমরা এরকম করেছি, কারণ মহারাজ আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। তোমরা এতে রাগ করছ কেন? আমরা কি মহারাজের কিছু খেয়েছি? আমরা কি নিজেদের জন্য কিছু নিয়েছি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদার সমস্ত লোক ইস্রায়েল লোকদিগকে উত্তর করিল, রাজা ত আমাদের নিকট কুটুম্ব, তবে তোমরা এ বিষয়ে কেন ক্রুদ্ধ হও? আমরা কি রাজার কিছু খাইয়াছি? অথবা তিনি কি আমাদিগকে কিছু ভেট দিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদার সমস্ত লোক ইস্রায়েল লোকদিগকে উত্তর করিল, রাজা ত আমাদের নিকট কুটুম্ব, তবে তোমরা এই বিষয়ে কেন ক্রুদ্ধ হও? আমরা কি রাজার কিছু খাইয়াছি? অথবা তিনি কি আমাদিগকে কিছু ভেট দিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যিহূদার সব লোকেরা ইস্রায়েলের লোকদের বলল, “রাজার সংগে আমাদের নিকট সম্বন্ধ রয়েছে বলে আমরা তা করেছি। তোমরা কেন এতে রাগ করছ? আমরা কি রাজার কোন খাবার থেকে কিছু খেয়েছি? নাকি তিনি আমাদের কিছু উপহার দিয়েছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে এহুদার সব লোকেরা ইসরাইলের লোকদের বলল, “বাদশাহ্‌র সংগে আমাদের নিকট সম্বন্ধ রয়েছে বলে আমরা তা করেছি। তোমরা কেন এতে রাগ করছ? আমরা কি বাদশাহ্‌র কোন খাবার থেকে কিছু খেয়েছি? নাকি তিনি আমাদের কিছু উপহার দিয়েছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা গোষ্ঠীর সকলে বলল, রাজা আমাদের নিকট আত্মীয়, তাই আমরা এই কাজ করেছি। তা, তোমরা এতে এত রাগ করছ কেন? রাজা তো আমাদের খেতেও দেন নি বা অন্য কোন কিছু দেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার সব লোক ইস্রায়েলীয়দের উত্তর দিল, “কারণ রাজা আমাদের নিকট আত্মীয়| রাজার ব্যাপারে কেন তোমরা আমাদের প্রতি ক্রুদ্ধ হচ্ছ? আমরা রাজার পয়সায় কিছু খাই নি| রাজা আমাদের কোন উপহারও দেন নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদার সব লোক ইস্রায়েলের লোকদেরকে উত্তর করল, “রাজা তো আমাদের কাছে আত্মীয়, তবে তোমরা এ বিষয়ে কেন রেগে যাও? আমরা কি রাজার কিছু খেয়েছি? অথবা তিনি কি আমাদেরকে কিছু উপহার দিয়েছেন?”