2 Samuel 19:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল লোকেরা জবাবে এহুদার লোকদের বললো, বাদশাহ্‌তে আমাদের দশ অংশ অধিকার আছে, সুতরাং দাউদের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি; অতএব আমাদের কেন তুচ্ছবোধ করলে; আর আমাদের বাদশাহ্‌কে ফিরিয়ে আনবার প্রস্তাব কি প্রথমে আমরাই করি নি? তখন ইসরাইল লোকদের কথার চেয়ে এহুদার লোকদের কথা বেশি কড়া বলে মনে হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলের লোকজন যিহূদার লোকজনকে উত্তর দিয়েছিল, “মহারাজের উপর আমাদের দশ ভাগ অধিকার আছে; তাই দাউদের উপর তোমাদের তুলনায় আমাদের বেশি দাবি আছে। তোমরা কেন তবে আমাদের অবজ্ঞার চোখে দেখছ? আমরাই কি প্রথমে আমাদের মহারাজকে ফিরিয়ে আনার কথা বলিনি?” কিন্তু যিহূদার লোকজন তাদের দাবিটি ইস্রায়েলের লোকজনের তুলনায় বেশি জোরালোভাবে পেশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল লোকেরা উত্তর করিয়া যিহূদার লোকদিগকে কহিল, রাজাতে আমাদের দশ অংশ অধিকার আছে, আরও দায়ূদে তোমাদের অপেক্ষা আমাদের অধিকার অধিক; অতএব আমাদিগকে কেন তুচ্ছবোধ করিলে; আর আমাদের রাজাকে ফিরাইয়া আনিবার প্রস্তাব কি প্রথমে আমরাই করি নাই? তখন ইস্রায়েল লোকদের বাক্য অপেক্ষা যিহূদার লোকদের বাক্য অধিক কঠিন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল লোকেরা উত্তর করিয়া যিহূদার লোকদিগকে কহিল, রাজাতে আমাদের দশ অংশ অধিকার আছে, আরও দায়ূদে তোমাদের অপেক্ষা আমাদের অধিকার অধিক; অতএব আমাদিগকে কেন তুচ্ছবোধ করিলে; আর আমাদের রাজাকে ফিরাইয়া আনিবার প্রস্তাব কি প্রথমে আমরাই করি নাই? তখন ইস্রায়েল লোকদের বাক্য অপেক্ষা যিহূদার লোকদের বাক্য অধিক কঠিন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ইস্রায়েলের লোকেরা যিহূদার লোকদের বলল, “আমরা দশ গোষ্ঠী বলে রাজা দায়ূদের উপরে তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশী। কাজেই তোমরা কেন আমাদের এইভাবে তুচ্ছ করছ? আমাদের রাজাকে ফিরিয়ে আনবার কথা কি আমরাই প্রথমে বলি নি?” কিন্তু ইস্রায়েলের লোকদের চেয়ে যিহূদার লোকদের কথা বেশী কড়া বলে মনে হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইসরাইলের লোকেরা এহুদার লোকদের বলল, “আমরা দশ গোষ্ঠী বলে বাদশাহ্‌ দাউদের উপরে তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশী। কাজেই তোমরা কেন আমাদের এইভাবে তুচ্ছ করছ? আমাদের বাদশাহ্‌কে ফিরিয়ে আনবার কথা কি আমরাই প্রথমে বলি নি?” কিন্তু ইসরাইলের লোকদের চেয়ে এহুদার লোকদের কথা বেশী কড়া বলে মনে হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা বলল, রাজার উপর আমাদের দশ ভাগ অধিকার আছে, আর দাউদের উপর অধিকার তোমাদের চেয়ে অনেক বেশি। তাহলে কেন তোমরা আমাদের হীন চোখে দেখছ? রাজাকে ফিরিয়ে আনার কথা আমরাই তো প্রথমে বলেছিলাম। কিন্তু যিহুদা গোষ্ঠীর লোকেরা ইসরায়েলীদের চেয়ে আরও জোর গলায় তাদের দাবী জানাতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা উত্তর দিলো, “রাজার ওপর আমাদের এক দশমাংশের অধিকার আছে| তাই রাজার প্রতি তোমাদের থেকে আমাদের দাবী বেশী| কিন্তু তোমরা আমাদের দাবী উপেক্ষা করছ| কেন? আমরাই তারা যারা প্রথম আমাদের রাজাকে ফিরিয়ে আনবার কথা জিজ্ঞাসা করেছিলাম|” কিন্তু যিহূদার লোকরা ইস্রায়েলীয়দের খুব কর্কশভাবে উত্তর দিল| তারা, ইস্রায়েলীয়রা যা বলেছিল তার চেয়েও বেশী কর্কশ ছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের লোকেরা উত্তর দিয়ে যিহূদার লোকদেরকে বলল, “রাজার ওপর আমাদের দশ ভাগ অধিকার আছে, আরও দায়ূদের ওপর তোমাদের থেকে আমাদের অধিকার বেশি৷ অতএব আমাদেরকে কেন তুচ্ছ মনে করলে? আর আমাদের রাজাকে ফিরিয়ে আনবার প্রস্তাব কি প্রথমে আমরাই করি নি?” তখন ইস্রায়েল লোকেদের কথার থেকে যিহূদার লোকেদের কথা বেশি কঠিন হল৷