2 Samuel 19:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আপনি আপনার বিদ্বেষিদেরকে মহব্বত ও আপনাকে যারা প্রেম করে তাদের ঘৃণা করছেন; ফলে আপনি আজ প্রকাশ করছেন যে, নেতৃবর্গরা ও গোলামেরা আপনার কাছে কিছুই নয়; কেননা আজ আমি দেখতে পাচ্ছি, যদি অবশালোম বেঁচে থাকতো আর আমরা সকলে মারা যেতাম তা হলে আপনি সন্তুষ্ট হতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি তাদেরই ভালোবাসেন যারা আপনাকে ঘৃণা করে ও তাদেরই ঘৃণা করেন যারা আপনাকে ভালোবাসে। আজ আপনি স্পষ্ট করে দিয়েছেন যে আপনার কাছে সেনাপতি ও তাদের লোকজন কোনো কিছুই নয়। আমি দেখতে পাচ্ছি আজ যদি অবশালোম জীবিত থাকত ও আমরা সবাই মারা যেতাম, তবেই আপনি খুশি হতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আপনি আপন বিদ্বেষিগণকে প্রেম ও আপন প্রেমকারিগণকে দ্বেষ করিতেছেন; ফলে আপনি আজ প্রকাশ করিতেছেন যে, অধ্যক্ষেরা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়; কেননা আজ আমি দেখিতে পাইতেছি, যদি অবশালোম বাঁচিয়া থাকিত, আর আমরা সকলে আজ মরিতাম, তাহা হইলে আপনি সন্তুষ্ট হইতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আপনি আপনার বিদ্বেষিগণকে প্রেম ও আপনার প্রেমকারিগণকে দ্বেষ করিতেছেন; ফলে আপনি আজ প্রকাশ করিতেছেন যে, অধ্যক্ষেরা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়; কেননা আজ আমি দেখিতে পাইতেছি, যদি অবশালোম বাঁচিয়া থাকিত, আর আমরা সকলে আজ মরিতাম, তাহা হইলে আপনি সন্তুষ্ট হইতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আপনাকে ঘৃণা করে তাদেরই আপনি ভালবাসছেন, আর যারা আপনাকে ভালবাসে তাদের আপনি ঘৃণা করছেন। আজকে আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে, সেনাপতিরা ও তাদের লোকেরা আপনার কাছে কিছুই নয়। আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই মরে গিয়ে যদি অবশালোম বেঁচে থাকত তাহলে আপনি খুশী হতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আপনাকে ঘৃণা করে তাদেরই আপনি ভালবাসছেন, আর যারা আপনাকে ভালবাসে তাদের আপনি ঘৃণা করছেন। আজকে আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে, সেনাপতিরা ও তাদের লোকেরা আপনার কাছে কিছুই নয়। আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই মরে গিয়ে যদি অবশালোম বেঁচে থাকত তাহলে আপনি খুশী হতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনাকে যারা ঘৃণা করে, তাদের আপনি ভালবাসেন এবং যারা আপনাকে ভালবাসে, তাদের আপনি ঘৃণা করেন। আজ আপনি স্পষ্টই বুঝিয়ে দিলেন যে, আপনার সেনাপতিরা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়। আজ যদি অবশালোম না মরে আমরা সবাই যদি মরে যেতাম তাহলে আপনি খুব খুশী হতেন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আপনাকে ঘৃণা করে তাদের আপনি ভালোবাসেন এবং যারা আপনাকে ভালোবাসে তাদের আপনি ঘৃণা করেন| আপনি আজ পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে আপনার আধিকারিক এবং অন্যান্য লোকরা আপনার কাছে একান্তই অর্থহীন| আমি বুঝতে পারছি আমরা সকলে মারা গিয়ে অবশালোম বেঁচে থাকলে আপনি প্রকৃতই সুখী হতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক আপনি নিজের শত্রুদেরকে প্রেম ও নিজের প্রিয়জনকে ঘৃণা করছেন; ফলে আপনি আজ প্রকাশ করছেন যে, শাসনকর্তারা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়; কারণ আজ আমি দেখতে পাচ্ছি, যদি অবশালোম বেঁচে থাকত, আর আমরা আজ সকলে আজ মরতাম, তাহলে আপনি সন্তুষ্ট হতেন৷