2 Samuel 19:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আপনি এখন উঠে বাইরে গিয়ে আপনার গোলামদের চিত্ত-তোষক কথা বলুন। আমি মাবুদের নামে শপথ করছি, যদি আপনি বাইরে না যান, তবে এই রাতে আপনার সঙ্গে এক জনও থাকবে না এবং আপনার যৌবনকাল থেকে এখন পর্যন্ত যত অমঙ্গল ঘটেছে, তার চেয়েও আপনার এই অমঙ্গল বেশি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তাই বাইরে গিয়ে আপনার লোকজনকে উৎসাহিত করুন। আমি সদাপ্রভুর নামে শপথ করে বলছি, যদি আপনি বাইরে না যান, তবে সন্ধ্যা পর্যন্ত একজনও আপনার সঙ্গে থাকবে না। আপনার যৌবনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার উপর যত বিপর্যয় এসেছে, সেসবের তুলনায় এটি আরও মন্দ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আপনি এখন উঠিয়া বাহিরে গিয়া আপন দাসগণকে চিত্ততোষক কথা বলুন। আমি সদাপ্রভুর নামে শপথ করিতেছি, যদি আপনি বাহিরে না যান, তবে এই রাত্রি আপনার সহিত এক জনও থাকিবে না; এবং আপনার যৌবনকাল হইতে এখন পর্য্যন্ত যত অমঙ্গল ঘটিয়াছে, সে সকল অপেক্ষাও আপনার এই অমঙ্গল অধিক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আপনি এখন উঠিয়া বাহিরে গিয়া আপন দাসগণকে চিত্ততোষক কথা বলুন। আমি সদাপ্রভুর নামে শপথ করিতেছি, যদি আপনি বাহিরে না যান, তবে এই রাত্রিতে আপনার সহিত একজনও থাকিবে না; এবং আপনার যৌবনকাল হইতে এখন পর্যন্ত যত অমঙ্গল ঘটিয়াছে, সেই সকল অপেক্ষাও আপনার এই অমঙ্গল অধিক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনি বাইরে গিয়ে আপনার লোকদের উৎসাহ দিন। আমি সদাপ্রভুকে সাক্ষী রেখে বলছি যে, আপনি যদি সৈন্যদের কাছে না যান তবে আজ রাতে একজন লোকও আপনার সংগে থাকবে না। আপনার অল্প বয়স থেকে আজ পর্যন্ত আপনার উপর যত অমংগল ঘটেছে সেগুলোর চেয়ে এটাই হবে বড় অমংগল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনি বাইরে গিয়ে আপনার লোকদের উৎসাহ দিন। আমি মাবুদকে সাক্ষী রেখে বলছি যে, আপনি যদি সৈন্যদের কাছে না যান তবে আজ রাতে একজন লোকও আপনার সংগে থাকবে না। আপনার অল্প বয়স থেকে আজ পর্যন্ত আপনার উপর যত বিপদ ঘটেছে সেগুলোর চেয়ে এটাই হবে বড় বিপদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই, এবার উঠুন, বাইরে গিয়ে আপনার দাসদের অভিনন্দন জানান, আশ্বস্ত করুন। নইলে প্রভু পরমেশ্বরের নামে শপথ করে বলছি, রাতারাতি সবাই আপনার বিপক্ষে চলে যাবে। ফলে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনার জীবনে যত বিপর্যয় ঘটেছে, সব কিছুর চেয়ে এবারের বিপর্যয় কিন্তু চরম হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন উঠুন, আপনার আধিকারিকদের সঙ্গে কথা বলুন| ওদের উৎসাহিত করুন| আমি প্রভুর নামে শপথ করে বলছি, যদি আপনি এখনই বাইরে গিয়ে এই কাজ না করেন, আজ রাতে আপনার সঙ্গে একজন লোককেও পাবেন না| এবং তা যদি হয় তাহলে শৈশবকাল থেকে আপনি যে সব সমস্যায় পড়েছেন, এটা হবে তাদের তুলনায় কঠিনতম সমস্যা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আপনি এখন উঠে বাইরে গিয়ে নিজের দাসদের সাথে আনন্দদায়ক কথা বলুন৷ আমি সদাপ্রভুর নামে শপথ করছি, যদি আপনি বাইরে না যান, তবে এই রাতে আপনার সঙ্গে একজনও থাকবে না এবং আপনার যুবক অবস্থা থেকে এখন পর্যন্ত যত অমঙ্গল ঘটেছে, সে সব কিছু থেকেও আপনার এই অমঙ্গল বেশি হবে৷