2 Samuel 19:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ উঠে নগর-দ্বারে বসলেন; আর সমস্ত লোককে বলা হল, দেখ, বাদশাহ্‌ দ্বারে বসে আছেন; তাতে সমস্ত লোক বাদশাহ্‌র সম্মুখে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাজামশাই উঠে সিংহদুয়ারের কাছে গিয়ে বসেছিলেন। লোকজনকে যখন বলা হল, “মহারাজ সিংহদুয়ারের কাছে বসে আছেন,” তখন তারা সবাই তাঁর সামনে এসেছিল। এদিকে, ইস্রায়েলীরা নিজের নিজের বাসায় পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা উঠিয়া নগর-দ্বারে বসিলেন; আর সমস্ত লোককে বলা হইল, দেখ, রাজা দ্বারে বসিয়া আছেন; তাহাতে সমস্ত লোক রাজার সম্মুখে আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা উঠিয়া নগর-দ্বারে বসিলেন; আর সমস্ত লোককে বলা হইল, দেখ, রাজা দ্বারে বসিয়া আছেন; তাহাতে সমস্ত লোক রাজার সম্মুখে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা উঠে শহরের ফটকের কাছে গিয়ে বসলেন। লোকেরা যখন জানতে পারল যে, রাজা ফটকের কাছে বসেছেন তখন সবাই তাঁর কাছে আসল। এদিকে অবশালোমের পক্ষের ইস্রায়েলীয় সৈন্যেরা যে যার বাড়ীতে পালিয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ উঠে শহরের সদর দরজার কাছে গিয়ে বসলেন। লোকেরা যখন জানতে পারল যে, বাদশাহ্‌ সদর দরজার কাছে বসেছেন তখন সবাই তাঁর কাছে আসল। এদিকে অবশালোমের পক্ষের ইসরাইলীয় সৈন্যেরা যে যার বাড়ীতে পালিয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন উঠে এসে নগর তোরণে তাঁর আসনে এসে বসলেন। সেই খবর শুনে তাঁর সমস্ত সৈন্য-সামন্ত রাজার কাছে এসে সমবেত হল। ইতিমধ্যে ইসরায়েলীরা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল, ফিরে গেল যে যার ঘরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা গিয়ে নগরীর প্রবেশ পথে বসলেন| রাজা যে নগরদ্বারের বাইরে এসেছেন এই খবর ছড়িয়ে পড়ল| তাই লোকরা তাঁর সঙ্গে দেখা করতে এল| ইস্রায়েলীয়রা যারা অবশালোমকে অনুসরণ করছিল তারা সকলে দৌড়ে পালিয়ে যে যার বাড়ী চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা উঠে নগরের ফটকে বসলেন; আর সমস্ত লোককে বলা হল, “দেখ, রাজা ফটকের কাছে বসে আছেন৷” তাতে সমস্ত লোক রাজার সামনে আসল৷