2 Samuel 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি এহুদার কোন একটি নগরে উঠে যাব? মাবুদ বললেন, যাও। পরে দাউদ জিজ্ঞাসা করলেন, কোথায় যাব? তিনি বললেন, হেবরনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, দাউদ সদাপ্রভুর কাছে খোঁজ নিয়েছিলেন। “আমি কি যিহূদার নগরগুলির মধ্যে কোনো একটিতে যাব?” তিনি জিজ্ঞাসা করলেন। সদাপ্রভু বললেন, “চলে যাও।” দাউদ জিজ্ঞাসা করলেন, “আমি কোথায় যাব?” “হিব্রোণে যাও,” সদাপ্রভু উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি যিহূদার কোন এক নগরে উঠিয়া যাইব? সদাপ্রভু কহিলেন, যাও। পরে দায়ূদ জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইব? তিনি কহিলেন, হিব্রোণে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি যিহূদার কোন এক নগরে উঠিয়া যাইব? সদাপ্রভু কহিলেন, যাও। পরে দায়ূদ জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইব? তিনি কহিলেন, হিব্রোণে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি যিহূদা এলাকার কোন একটা শহরে চলে যাব?” সদাপ্রভু বললেন, “হ্যাঁ, যাও।” দায়ূদ জিজ্ঞাসা করলেন, “আমি কোথায় যাব?” উত্তরে সদাপ্রভু বললেন, “হিব্রোণে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি এহুদা এলাকার কোন একটা শহরে চলে যাব?” মাবুদ বললেন, “জ্বী, যাও।” দাউদ জিজ্ঞাসা করলেন, “আমি কোথায় যাব?” জবাবে মাবুদ বললেন, “হেবরনে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি যিহুদীয়ার কোনও শহরে গিয়ে তার পরিচালনার ভার নেব? প্রভু পরমেশ্বর তাঁকে সম্মতি জানালেন, দাউদ বললেন, কোন শহরে যাব? তিনি জানালেন, হিব্রোণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে দায়ুদ প্রভুর কাছ থেকে উপদেশ চাইলেন| দায়ুদ জিজ্ঞাসা করলেন, “আমি কি যিহূদার শহরগুলির কোন একটির বিরুদ্ধে যুদ্ধ করব?” প্রভু দায়ুদকে বললেন, “হ্যাঁ|” দায়ুদ জিজ্ঞাসা করলেন, “আমি কোথায় যাব?” প্রভু বললেন, “হিব্রোণে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি যিহূদার কোনো একটি নগরে উঠে যাব?” সদাপ্রভু বললেন, “যাও৷” পরে দায়ূদ জিজ্ঞাসা করলেন, “কোথায় যাব?” তিনি বললেন, “হিব্রোণে৷”