2 Samuel 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুতের পুত্র ঈশ্‌বোশৎ চল্লিশ বছর বয়সে ইসরাইলের উপরে রাজত্ব করতে আরম্ভ করে দু’বছর রাজত্ব করেন। কিন্তু এহুদা-কুল দাউদের পক্ষে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চল্লিশ বছর বয়সে শৌলের ছেলে ঈশ্‌বোশত ইস্রায়েলের উপর রাজা হলেন, এবং তিনি দুই বছর রাজত্ব করলেন। যিহূদা কুল অবশ্য দাউদের প্রতি অনুগত থেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—শৌলের পুত্র ইশ্‌বোশৎ চল্লিশ বৎসর বয়সে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং দুই বৎসর রাজত্ব করেন। —কিন্তু যিহূদা-কুল দায়ূদের পশ্চাদগামী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌলের পুত্র ঈশ্‌বোশৎ চল্লিশ বৎসর বয়সে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং দুই বৎসর রাজত্ব করেন। কিন্তু যিহূদা-কুল দায়ূদের পশ্চাদ্‌গামী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের ছেলে ঈশ্‌বোশৎ চল্লিশ বছর বয়সে ইস্রায়েল দেশের রাজা হয়েছিলেন এবং দু’বছর রাজত্ব করেছিলেন। কিন্তু যিহূদা-গোষ্ঠীর লোকেরা দায়ূদের অধীনে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের ছেলে ঈশ্‌বোশৎ চল্লিশ বছর বয়সে ইসরাইল দেশের বাদশাহ্‌ হয়েছিলেন এবং দু’বছর রাজত্ব করেছিলেন। কিন্তু এহুদা-গোষ্ঠীর লোকেরা দাউদের অধীনে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপদে অধিষ্ঠিত হবার সময় তাঁর বয়স চল্লিশ বছর। দুই বছর তিনি রাজত্ব করেন। কিন্তু যিহুদা গোষ্ঠী দাউদের অনুগত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্ বোশত্‌ শৌলের পুত্র ছিলেন| যখন তিনি ইস্রায়েলের শাসনভার নেন, তখন তাঁর বয়স 40 বছর| তিনি ইস্রায়েলে দুবছর রাজত্ব করেছিলেন| কিন্তু যিহূদার পরিবারগোষ্ঠী দায়ুদকে অনুসরণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলের ছেলে ঈশবোশৎ চল্লিশ বছর বয়সে ইস্রায়েলের উপরে রাজত্ব করতে শুরু করেন এবং দুই বছর রাজত্ব করেন৷ কিন্তু যিহূদা বংশ দায়ূদকে অনুসরণ করত৷