2 Samuel 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার নেরের পুত্র অব্নের এবং তালুতের পুত্র ঈশ্বোশতের গোলামেরা মহনয়িম থেকে গিবিয়োনে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেরের ছেলে অবনের শৌলের ছেলে ঈশ্বোশতের লোকদের সঙ্গে নিয়ে মহনয়িম ছেড়ে গিবিয়োনে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা নেরের পুত্র অব্নের, এবং শৌলের পুত্র ঈশ্বোশতের দাসগণ মহনয়িম হইতে গিবিয়োনে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা নেরের পুত্র অব্নের এবং শৌলের পুত্র ঈশ্বোশতের দাসগণ মহনয়িম হইতে গিবিয়োনে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক দিন নেরের ছেলে অব্নের শৌলের ছেলে ঈশ্বোশতের লোকদের নিয়ে মহনয়িম থেকে গিবিয়োনে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক দিন নেরের ছেলে অবনের তালুতের ছেলে ঈশ্বোশতের লোকদের নিয়ে মহনয়িম থেকে গিবিয়োনে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন অবনের এবং ইসবোশেথের রাজকর্মচারীরা মহনায়িম থেকে গিবিয়োনে গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নেরের পুত্র অব্নের এবং শৌলের পুত্র ইশ্বোশতের কিছু আধিকারিকগণ মহনয়িম থেকে গিবিয়োনে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিনের নেরের ছেলে অবনের এবং শৌলের ছেলে ঈশবোশতের দাসরা মহনয়িম থেকে গিবিয়োনে গেলেন৷