2 Samuel 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সরূয়ার পুত্র যোয়াব ও দাউদের গোলামরাও বের হলেন, আর গিবিয়োনের পুস্করিণীর কাছে তাঁরা পরস্পর সম্মুখা-সম্মুখী হলেন, এক দল পুস্করিণীর এপারে, অন্য দল পুস্করিণীর ওপারে বসলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সরূয়ার ছেলে যোয়াব ও দাউদের লোকরাও বের হয়ে এলেন এবং গিবিয়োনের ডোবার কাছে তাদের দেখা পেয়েছিলেন। একটি দল ডোবার এপারে ও অন্য দলটি ডোবার ওপারে গিয়ে বসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সরূয়ার পুত্র যোয়াব ও দায়ূদের দাসগণও বাহির হইলেন, আর গিবিয়োনের পুষ্করিণীর নিকটে তাঁহারা পরস্পর সম্মুখবর্ত্তী হইলেন, এক দল পুষ্করিণীর এপারে, অন্য দল পুষ্করিণীর ওপারে বসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সরূয়ার পুত্র যোয়াব ও দায়ূদের দাসগণও বাহির হইলেন, আর গিবিয়োনের পুষ্করিণীর নিকটে তাঁহারা পরস্পর সম্মুখবর্তী হইলেন, এক দল পুষ্করিণীর এপারে, অন্য দল পুষ্করিণীর ওপারে বসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সরূয়ার ছেলে যোয়াব ও দায়ূদের লোকেরা বের হয়ে আসলেন। গিবিয়োনের পুকুরের কাছে এই দুই দল সামনাসামনি হল। এক দল বসল পুকুরের এপারে আর অন্য দল বসল পুকুরের ওপারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সরূয়ার ছেলে যোয়াব ও দাউদের লোকেরা বের হয়ে আসলেন। গিবিয়োনের পুকুরের কাছে এই দুই দল সামনাসামনি হল। এক দল বসল পুকুরের এপারে আর অন্য দল বসল পুকুরের ওপারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরুয়ার ছেলে যোয়াব দাউদের কর্মচারীদের নিয়ে এগিয়েএল। দুই দলের দেখা হল একটা পুকুরের পাড়ে। পুকুরের দুই পাড়ে দুই দল বসল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরূয়ার পুত্র যোয়াব এবং দায়ুদের আধিকারিকরাও গিবিয়োনে গেল| গিবিয়োনের এক পুকুরের কাছে তাদের দেখা হল| পুকুরের একদিকে অব্নেরের দল এবং অন্যদিকে যোয়াবের দল বসল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সরূ য়ার ছেলে যোয়াব ও দায়ূদের দাসরা বেরিয়ে এলেন, আর গিবিয়োনের পুকুরের কাছে তাঁরা পরস্পর মুখোমুখি হল, একদল পুকুরের এপারে, অন্য দল পুকুরের ওপারে বসল৷