2 Samuel 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোয়াব বললেন, ওরা উঠুক। অতএব লোকেরা সংখ্যা অনুসারে উঠে অগ্রসর হল; তালুতের পুত্র ঈশ্‌-বোশতের ও বিন্‌ইয়ামীনের পক্ষে বারো জন এবং দাউদের গোলামদের মধ্যে বারো জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উঠে দাঁড়িয়েছিল ও তাদের সংখ্যা গোনা হল—বিন্যামীন ও শৌলের ছেলে ঈশ্‌বোশতের পক্ষে বারোজন, এবং দাউদের পক্ষে বারোজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব লোকেরা সংখ্যানুসারে উঠিয়া অগ্রসর হইল; শৌলের পুত্র ঈশ্‌বোশতের ও বিন্যামীনের পক্ষে বারো জন, এবং দায়ুদের দাসগণের মধ্যে বারো জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব লোকেরা সংখ্যানুসারে উঠিয়া অগ্রসর হইল; শৌলের পুত্র ঈশ্‌বোশতের ও বিন্যামীনের পক্ষে বারো জন, এবং দায়ূদের দাসগণের মধ্যে বারো জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্যামীন-গোষ্ঠীর ও শৌলের ছেলে ঈশ্‌বোশতের পক্ষ থেকে বারোজনকে আর দায়ূদের পক্ষ থেকে বারোজনকে যুদ্ধ করবার জন্য বেছে নেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্যামীন-গোষ্ঠীর ও তালুতের ছেলে ঈশ্‌বোশতের পক্ষ থেকে বারোজনকে আর দাউদের পক্ষ থেকে বারোজনকে যুদ্ধ করবার জন্য বেছে নেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইসবোশেথ ও বিন্যামীন গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে বারোজন যুবক এবং দাউদের বারোজন দাস যুদ্ধ প্রতিযোগিতায় নেমে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তরুণ যোদ্ধারা উঠে দাঁড়াল| দুই দেশই, লড়াইয়ের জন্য তাদের কত লোকজন আছে তা গুনে নিল| তারা বিন্যামীনের পরিবারগোষ্ঠী থেকে শৌলের পুত্র ঈশ্বোশতের পক্ষে লড়াইয়ের জন্য বারো জনকে বেছে নিলো| অন্যদিকে যোয়াবের দল দায়ুদের আধিকারিকদের মধ্যে থেকে বারো জনকে বেছে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব লোকেরা সংখ্যা অনুসারে উঠে এগিয়ে গেল; শৌলের ছেলে ঈশবোশতের ও বিন্যামীনের পক্ষে বারো জন এবং দায়ূদের দাসেদের মধ্যে থেকে বার জন৷