2 Samuel 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিযোদ্ধার মাথা ধরে কুক্ষিদেশে তলোয়ার বিদ্ধ করে সকলে এক সঙ্গে মারা পড়লো। এজন্য সেই স্থানের নাম হিলকৎ-হৎসূরীম [ছুরিকা-ভূমি] হল; তা গিবিয়োনে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে প্রত্যেকে নিজের নিজের প্রতিদ্বন্দ্বীদের মাথা জাপটে ধরে তাদের দেহপার্শ্বে ছোরা ঢুকিয়ে দিয়েছিল, ও তারা একসাথেই মারা গেল। তাই গিবিয়োনের সেই স্থানটি হিলকৎ-হৎসূরীম নামে আখ্যাত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিযোদ্ধার মাথা ধরিয়া কোঁকে খড়্গ বিদ্ধ করিয়া সকলে একত্র পতিত হইল। এই জন্য সেই স্থানের নাম হিল্কৎ-হৎসূরীম [ছুরিকা-ভূমি] হইল; তাহা গিবিয়োনে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিযোদ্ধার মাথা ধরিয়া কুক্ষিদেশে খড়্গ বিদ্ধ করিয়া সকলে একত্রে পতিত হইল। এই জন্য সেই স্থানের নাম হিল্কৎ-হৎসূরীম [ছুরিকা-ভূমি] হইল; তাহা গিবিয়োনে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দুই দলের লোকেরা প্রত্যেকেই একে অন্যের মাথা ধরে পাঁজরে ছোরা ঢুকিয়ে দিল এবং একসংগে মাটিতে পড়ে মারা গেল। সেইজন্য গিবিয়োনের সেই জায়গাটার নাম দেওয়া হল হিল্কৎ-হৎসূরীম (যার মানে “ছোরার মাঠ”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দুই দলের লোকেরা প্রত্যেকেই একে অন্যের মাথা ধরে পাঁজরে ছোরা ঢুকিয়ে দিল এবং একসংগে মাটিতে পড়ে মারা গেল। সেইজন্য গিবিয়োনের সেই জায়গাটার নাম দেওয়া হল হিল্কৎ-হৎসূরীম (যার মানে “ছোরার মাঠ”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নিজেদের প্রতিদ্বন্দীর মাথা চেপে ধরে পাঁজরে ছোরা চালিয়ে দিল। ফলে চল্লিশজনই মারা গেল। এই জন্য গিবিয়োনের এই জায়গার নাম হল হিলকাথ্-হাৎসুরিম অর্থাৎ ছুরিকাভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি পক্ষের মাথা আঁকড়ে ধরে তাদের তরবারি দিয়ে পাশে ঢুকিয়ে দিল, তাই তারা একসঙ্গে মাটিতে পড়ে গেল| এই জন্য এই জায়গাকে বলা হয় “ছুরিকা ভূমি|” এটা গিবিয়োনের একটা জায়গা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা প্রত্যেকে নিজের নিজের প্রতিযোদ্ধার মাথা ধরে পাঁজরে তরোয়াল বিদ্ধ করার ফলে সকলে এক জায়গায় মৃত্যু বরণ করল৷ এই জন্য সেই জায়গার নাম হিলকত্হত্সূরীম [তলোয়ার-ভূমি] হল; তা গিবিয়োনে আছে৷