2 Samuel 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিনে ঘোরতর যুদ্ধ হল এবং অব্‌নের ও ইসরাইলের লোকেরা দাউদের গোলামদের সম্মুখে পরাজিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করল, এবং অবনের ও ইস্রায়েলীরা দাউদের লোকজনের হাতে পরাজিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিবসে ঘোরতর সংগ্রাম হইল; এবং অব্‌নের ও ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসগণের সম্মুখে পরাজিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিবসে ঘোরতর সংগ্রাম হইল; এবং অব্‌নের ও ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসগণের সম্মুখে পরাজিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন এক ভীষণ যুদ্ধ হল আর তাতে অব্‌নের ও ইস্রায়েলের লোকেরা দায়ূদের লোকদের কাছে হেরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন এক ভীষণ যুদ্ধ হল আর তাতে অবনের ও ইসরাইলের লোকেরা দাউদের লোকদের কাছে হেরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বেধে গেল ভীষণ যুদ্ধ। অবনের ও ইসরায়েলীরা দাউদের সৈন্যদলের কাছে হেরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লড়াই একটা ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিয়েছিল এবং দায়ুদের লোকজন সেদিন অব্নের এবং ইস্রায়েলীয়দের হারিয়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন ভীষণ যুদ্ধ হল এবং অবনের ও ইস্রায়েলের লোকেরা দায়ূদের দাসেদের সামনে হেরে গেল৷