2 Samuel 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অসাহেল অব্‌নেরকে তাড়া করে তাঁর পিছনে দৌড়াতে লাগলেন, যেতে যেতে তাঁর পিছনে দৌড়ানো থেকে ডানে বা বামে ফিরলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অবনেরের পিছু ধাওয়া করলেন, আর অবনেরের পিছু ধাওয়া করতে গিয়ে তিনি ডাইনে বা বাঁয়ে, কোনোদিকেই ঘুরে তাকাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অসাহেল অব্‌নেরের পশ্চাতে দৌড়িতে লাগিলেন, যাইতে যাইতে অব্‌নেরের পশ্চাদগমন হইতে দক্ষিণে কি বামে ফিরিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অসাহেল অব্‌নেরের পশ্চাতে দৌড়াইতে লাগিলেন, যাইতে যাইতে অব্‌নেরের পশ্চাদ্‌গমন হইতে দক্ষিণে কি বামে ফিরিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে অব্‌নেরের পিছনে তাড়া করল এবং ডানে-বাঁয়ে না গিয়ে সোজা তাঁর পিছনে পিছনে ছুটল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে অবনেরের পিছনে তাড়া করল এবং ডানে-বাঁয়ে না গিয়ে সোজা তাঁর পিছনে পিছনে ছুটল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সোজা অবনেরের পিছনে ধাওয়া করেলন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অসাহেল সোজা অব্নেরের দিকে দৌড়ে গেল এবং তাকে তাড়া করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অসাহেল অবনেরের পিছু পিছু দৌড়াতে লাগলেন, যেতে যেতে অবনেরের পিছু নেওয়া থেকে ডানদিকে কিংবা বাঁদিকে ফিরলেন না৷