2 Samuel 2:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অব্নের তাঁকে বললেন, তুমি ডানে বা বামে ফিরে এই যুবকদের কোন এক জনকে ধরে তার সাজ-পোশাক গ্রহণ কর। কিন্তু অসাহেল তাঁর পিছনে তাড়া করা থেকে ফিরে যেতে সম্মত হলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবনের তাঁকে বললেন, “ডাইনে বা বাঁয়ে ফিরে যুবকদের মধ্যে কাউকে ধরে তার অস্ত্রশস্ত্র খুলে নাও।” কিন্তু অসাহেল তাঁর পিছু ধাওয়া করা বন্ধ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্নের তাঁহাকে কহিলেন, তুমি দক্ষিণে কি বামে ফিরিয়া এই যুবকগণের কোন এক জনকে ধরিয়া তাহার সজ্জা গ্রহণ কর। কিন্তু অসাহেল তাঁহার পশ্চাদগমন হইতে ফিরিতে সম্মত হইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্নের তাঁহাকে কহিলেন, তুমি দক্ষিণে কি বামে ফিরিয়া এই যুবকগণের কোন একজনকে ধরিয়া তাহার সজ্জা গ্রহণ কর। কিন্তু অসাহেল তাঁহার পশ্চাদ্গমন হইতে ফিরিতে সম্মত হইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্নের তাকে বললেন, “তুমি ডানে বা বাঁয়ে ফিরে কোন যুবককে হারিয়ে দিয়ে তার যুদ্ধের সাজ-সরঞ্জাম নিয়ে নাও।” কিন্তু অসাহেল তাঁর পিছনে তাড়া করেই চলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অবনের তাকে বললেন, “তুমি ডানে বা বাঁয়ে ফিরে কোন যুবককে হারিয়ে দিয়ে তার যুদ্ধের সাজ-সরঞ্জাম নিয়ে নাও।” কিন্তু অসাহেল তাঁর পিছনে তাড়া করেই চলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের তাঁকে বললেন, তোমার আশেপাশের কোন সৈন্যের রণসাজ কেড়ে নিয়ে ধারণ কর। কিন্তু অসাহেল কোন দিকে না ফিরে তাঁর পিছনে দৌড়াতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের অসাহেলকে আঘাত করতে চায় নি| তাই, অব্নের অসাহেলকে বলল, “আমাকে তাড়া কর না| বরং একজন তরুণ সৈনিককে তাড়া কর| খুব সহজেই তুমি তার বর্মটি তোমার জন্য পেয়ে যেতে পারো|” কিন্তু অসাহেল অবনেরকে তাড়া করা থেকে ক্ষান্ত হল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবনের তাঁকে বললেন, “তুমি ডানদিকে কিংবা বাঁদিকে ফিরে এই যুবকদের কোন এক জনকে ধরে তার মত সাজ৷” কিন্তু অসাহেল তাঁর পিছু নেওয়া থেকে ফিরতে রাজি হলেন না৷