2 Samuel 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অব্‌নের অসাহেলকে আবার বললেন, আমাকে তাড়া না করে ফিরে যাও; আমি কেন তোমাকে আঘাত করে ভূতলশায়ী করবো? করলে তোমার ভাই যোয়াবের সাক্ষাতে কি করে মুখ দেখাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরেকবার অবনের তাঁকে সাবধান করে দিলেন, “আর আমার পিছু ধাওয়া কোরো না! কেন মিছিমিছি আমি তোমাকে মারব? আর আমি তোমার দাদা যোয়াবের কাছে তখন কীভাবেই বা মুখ দেখাব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্‌নের অসাহেলকে পুনর্ব্বার কহিলেন, আমার পশ্চাদগমন হইতে ফির; আমি কেন তোমাকে আঘাত করিয়া ভূতলশায়ী করিব? করিলে তোমার ভ্রাতা যোয়াবের সাক্ষাতে কি করিয়া মুখ দেখাইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্‌নের অসাহেলকে পুনর্বার কহিলেন, আমার পশ্চাদ্‌গমন হইতে ফির; আমি কেন তোমাকে আঘাত করিয়া ভূতলশায়ী করিব? করিলে তোমার ভ্রাতা যোয়াবের সাক্ষাতে কি করিয়া মুখ দেখাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্‌নের অসাহেলকে আবার বললেন, “থাম, আমাকে তাড়া কোরো না। আমি তোমাকে মেরে ফেলতে চাই না। তা করলে আমি কেমন করে তোমার ভাই যোয়াবকে মুখ দেখাব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনের অসাহেলকে আবার বললেন, “থাম, আমাকে তাড়া কোরো না। আমি তোমাকে মেরে ফেলতে চাই না। তা করলে আমি কেমন করে তোমার ভাই যোয়াবকে মুখ দেখাব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের আবার অসাহেলকে বললেন, আমার পিছনে ধাওয়া করো না। তোমাকে মারতে বাধ্য করো না। তখন কি করে আমি তোমার ভাই যোয়াবের কাছে মুখ দেখাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের আবার অসাহেলকে বলল, “দাঁড়াও; না হলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব| তাহলে কেমন করে আমি আবার তোমার ভাই যোয়াবের মুখের দিকে তাকাবো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবনের অসাহেলকে পুনরায় বললেন, “আমার পিছু নেওয়া বন্ধ কর; আমি কেন তোমাকে আঘাত করে মাটিতে ফেলে দেব? এমন করলে তোমার ভাই যোয়াবের সামনে কি করে মুখ দেখাব?”