2 Samuel 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তিনি ফিরতে সম্মত হলেন না; অতএব অব্‌নের বর্শার গোড়া তাঁর উদরে এমনভাবে বিদ্ধ করলেন, যে বর্শা তাঁর পৃষ্ঠদেশ দিয়ে বের হল; তাতে তিনি সেখানে পড়ে গেলেন, সেই স্থানেই মারা গলেন এবং যত লোক অসাহেলের পতন ও মরণ স্থানে উপস্থিত হল, সকলেই দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অসাহেল পশ্চাদ্ধাবন বন্ধ করতে রাজি হননি; তাই অবনের তাঁর বর্শার বাঁটটি অসাহেলের পেটে ঢুকিয়ে দিলেন, ও বর্শাটি তাঁর পিঠ ভেদ করে বেরিয়ে এসেছিল। অকুস্থলেই তিনি পড়ে গেলেন। যেখানে অসাহেল পড়ে মারা গেলেন, প্রত্যেকেই সেখানে এসে দাঁড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তিনি ফিরিতে সম্মত হইলেন না; অতএব অব্‌নের বড়শার গোড়া তাঁহার উদরে এমন বিদ্ধ করিলেন যে, বড়শা তাঁহার পৃষ্ঠ দিয়া বাহির হইল; তাহাতে তিনি সেখানে পড়িয়া গেলেন, সেই স্থানেই মরিলেন, এবং যত লোক অসাহেলের পতন ও মরণ স্থানে উপস্থিত হইল, সকলেই দাঁড়াইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তিনি ফিরিতে সম্মত হইলেন না; অতএব অব্‌নের বর্শার গোড়া তাঁহার উদরে এমন বিদ্ধ করিলেন যে, বর্শা তাঁহার পৃষ্ঠ দিয়া বাহির হইল; তাহাতে তিনি সেখানে পড়িয়া গেলেন, সেই স্থানেই মরিলেন, এবং যত লোক অসাহেলের পতন ও মরণ স্থানে উপস্থিত হইল, সকলেই দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অসাহেল তবুও ফিরতে রাজী হল না। তখন অব্‌নের তাঁর বর্শার পিছন দিকটা অসাহেলের পেটের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিলেন যে, বর্শাটা তার পিঠ ফুঁড়ে বের হল। অসাহেল সেখানেই পড়ে মারা গেল। অসাহেল যে জায়গায় পড়ে মারা গিয়েছিল যত লোক সেই জায়গায় আসল তারা প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে রইল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অসাহেল তবুও ফিরতে রাজী হল না। তখন অবনের তাঁর বর্শার পিছন দিকটা অসাহেলের পেটের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিলেন যে, বর্শাটা তার পিঠ ফুঁড়ে বের হল। অসাহেল সেখানেই পড়ে মারা গেল। অসাহেল যে জায়গায় পড়ে মারা গিয়েছিল যত লোক সেই জায়গায় আসল তারা প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে রইল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু তিনি তাঁর পিছু ছাড়লেন না। তখন অবনের এত জোরে তাঁর পেটে বর্শা গেঁথে দিলেন যে সেটা পিঠ ফুঁড়ে বেরিয়ে এল। অসাহেল মাটিতে পড়ে গেলেন, তাঁর মৃত্যু হল। সেখানে যত লোক ছিল সবাই মৃত অসাহেলের কাছে জড়ো হল, সবাই দাঁড়িয়ে রইল অনড় হয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অসাহেল অব্নেরকে তাড়া করা থেকে ক্ষান্ত হল না| তখন অব্নের তার বর্শার গোড়ার দিকটা অসাহেলের পেটে ঢুকিয়ে দিল| বর্শা তার পেটে ঢুকে এফোঁড় ওফোঁড় হয়ে গেল এবং সেখানেই অসাহেলের মৃত্যু হল| অসাহেলের দেহ মাটিতে পড়ে রইলো| সেই রাস্তা দিয়ে যারা ছুটে যাচ্ছিল তারা সবাই অসাহেলকে দেখার জন্য দাঁড়িয়ে পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবু তিনি ফিরতে রাজি হলেন না; অতএব অবনের বর্শার গোড়া তাঁর পেটে এমন গেঁথে দিলেন যে, বর্শা তাঁর পিঠ দিয়ে বেরল; তাতে তিনি সেখানে পড়ে গেলেন, সেই জায়গাতেই মরলেন এবং যত লোক অসাহেলের পতন ও মৃত্যুর স্থানে উপস্থিত হল, সবাই দাঁড়িয়ে থাকল৷