2 Samuel 2:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যোয়াব ও অবীশয় অব্‌নেরের পিছনে পিছনে তাড়া করে গেলেন; সূর্যাস্ত-কালে গিবিয়োন মরুভূমিগামী পথের নিকটবর্তী গীহের সম্মুখস্থ অম্মা পাহাড়ের কাছে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যোয়াব ও অবীশয় অবনেরের পিছু ধাওয়া করে গেলেন, এবং সূর্য যখন অস্ত যাচ্ছিল, তখন তারা গিবিয়োনের মরুএলাকার পথে গীহের কাছাকাছি অম্মা পাহাড়ে পৌঁছেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যোয়াব ও অবীশয় অব্‌নেরের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; সূর্য্যাস্তকালে গিবিয়োন প্রান্তরগামী পথের নিকটবর্ত্তী গীহের সম্মুখস্থ অম্মা গিরির কাছে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যোয়াব ও অবীশয় অব্‌নেরের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; সূর্যাস্তকালে গিবিয়োন প্রান্তরগামী পথের নিকটবর্তী গীহের সম্মুখস্থ অম্মা গিরির কাছে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোয়াব ও অবীশয় অব্‌নেরের পিছনে তাড়া করে গেলেন। এইভাবে তাঁরা গিবিয়োনের মরু-এলাকার মধ্য দিয়ে যাবার পথে গীহের সামনে অম্মা পাহাড়ের কাছে উপস্থিত হলেন। তখন সূর্য অস্ত যাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যোয়াব ও অবীশয় অবনেরের পিছনে তাড়া করে গেলেন। এইভাবে তাঁরা গিবিয়োনের মরুভূমির মধ্য দিয়ে যাবার পথে গীহের সামনে অম্মা পাহাড়ের কাছে উপস্থিত হলেন। তখন সূর্য অস্ত যাচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোয়াব আর অবিশয় অবনেরকে তাড়া করতে শুরু করলেন। তখন সূর্য ডুবে গেছে, গিবিয়োন মরুপ্রান্তরের পথে গিআহ্-র পূর্ব দিকে আম্মাহ্ পাহাড়ের কাছে তাঁরা এসে পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোয়াব এবং অবীশয় অব্নেরকে তাড়া করতে লাগল| যখন তারা অম্মা পাহাড়ের কাছে এলো তখন সূর্য অস্ত যেতে বসেছে| (গিবিয়োন মরুভূমির দিকে যেতে গীহের সামনেই ছিল অম্মা পাহাড়|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোয়াব ও অবীশয় অবনেরের পিছনে পিছনে তাড়া করে গেলেন; সূর্য্য অস্ত যাবার দিন গিবিয়োনের মরুপ্রান্তের কাছে রাস্তার কাছে গীহের সামনের অম্মা গিরির কাছে উপস্থিত হলেন৷