2 Samuel 2:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিন্‌ইয়ামীনের লোকেরা অব্‌নেরের পিছনে একত্র দলবদ্ধ হয়ে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বিন্যামীনের লোকজন অবনেরের পিছনে জমায়েত হল। তারা দল বেঁধে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিন্যামীন-সন্তানগণ অব্‌নেরের পশ্চাতে একত্র দলবদ্ধ হইয়া এক গিরির শৃঙ্গে দাঁড়াইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিন্যামীন-সন্তানগণ অব্‌নেরের পশ্চাতে একত্রে দলবদ্ধ হইয়া এক গিরির শৃঙ্গে দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্‌নেরের পিছনে তখন বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা জড়ো হয়েছিল। তারা এক দল হয়ে একটা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনেরের পিছনে তখন বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা জমায়েত হয়েছিল। তারা এক দল হয়ে একটা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর লোকেরা আবার অবনেরের পিছনে দল বেঁধে একটা পাহাড়ের মাথায় গিয়ে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্বতের চূড়ায়, বিন্যামীনের পরিবারগোষ্ঠীর লোকরা অব্নেরের চারদিকে একত্রিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিন্যামীন সন্তানরা অবনেরের সঙ্গে একসাথে জড়ো হয়ে এই গিরির চূড়ায় দাঁড়িয়ে থাকল৷