2 Samuel 2:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোয়াব বললেন, জীবন্ত আল্লাহ্র কসম তুমি যদি কথা না বলতে, তবে লোকে প্রাতঃকালেই চলে যেত, আপন ভাইদের পেছন তাড়া করে যেত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব উত্তর দিলেন, “জীবন্ত ঈশ্বরের দিব্যি, তুমি যদি কথা না বলতে, তবে লোকেরা সকাল পর্যন্ত তাদের পিছু ধাওয়া করেই যেত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোয়াব কহিলেন, জীবন্ত ঈশ্বরের দিব্য, তুমি যদি কথা না বলিতে, তবে লোকে প্রাতঃকালেই চলিয়া যাইত, আপন আপন ভ্রাতার পশ্চাতে পশ্চাতে যাইত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোয়াব কহিলেন, জীবন্ত ঈশ্বরের দিব্য, তুমি যদি কথা না বলিতে, তবে লোকে প্রাতঃকালেই চলিয়া যাইত, আপন আপন ভ্রাতার পশ্চাতে পশ্চাতে যাইত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যোয়াব বললেন, “জীবন্ত ঈশ্বরের দিব্য, তুমি কথা না বললেও সকালে লোকেরা তাদের ভাইদের তাড়া করা বন্ধ করত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে যোয়াব বললেন, “আল্লাহ্র কসম, তুমি কথা না বললেও সকালে লোকেরা তাদের ভাইদের তাড়া করা বন্ধ করত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব বললেন, আমি চিরজাগ্রত ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি যদি এখন একথা না বলতে, তাহলে আমার লোকেরা আগামীকাল সকাল পর্যন্ত তোমাদের তাড়া করে নিয়ে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোয়াব বলল, “এ কথা বলে তুমি খুব ভালো করলে| যদি তুমি কিছু না বলতে, এই সব লোকরা সকাল পর্যন্ত তাদের ভাইকে তাড়া করতে থাকত| ঈশ্বর যেমন আছেন এ কথা যেমন সত্য তেমনি এটাও সত্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোয়াব বললেন, “জীবন্ত ঈশ্বরের দিব্যি, তুমি যদি কথা না বলতে, তবে লোকে সকালেই চলে যেত, নিজের নিজের ভাইয়ের পিছনে পিছনে যেত না৷”