2 Samuel 2:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব তূরী বাজালেন; তাতে সমস্ত লোক থেমে গেল, ইসরাইলের পিছনে আর তাড়া করলো না, যুদ্ধও আর করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোয়াব শিঙা বাজিয়েছিলেন, এবং সৈন্যসামন্ত সবাই থেমে গেল; তারা আর ইস্রায়েলের পিছু ধাওয়া করেনি, বা তারা আর যুদ্ধও করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব তূরী বাজাইলেন; তাহাতে সমস্ত লোক স্থগিত হইল, ইস্রায়েলের পশ্চাতে আর তাড়া করিল না, যুদ্ধও আর করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব তূরী বাজাইলেন; তাহাতে সমস্ত লোক স্থগিত হইল, ইস্রায়েলের পশ্চাতে আর তাড়া করিল না, যুদ্ধও আর করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে তিনি তূরী বাজালেন। তখন সমস্ত লোক থেমে গেল। তারা আর ইস্রায়েলীয়দের পিছনে তাড়া করল না এবং যুদ্ধও করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে তিনি শিংগা বাজালেন। তখন সমস্ত লোক থেমে গেল। তারা আর বনি-ইসরাইলদের পিছনে তাড়া করল না এবং যুদ্ধও করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যোয়াব তূরী বাজালেন। যোয়াবের লোকেরা থেমে দাঁড়াল। যুদ্ধ থেমে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোয়াব একটি শিঙা বাজাল এবং তার লোকরা ইস্রায়েলীয়দের পেছনে তাড়া করা বন্ধ করল| তারা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে আর লড়াই করার চেষ্টাও করল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াব তূরী বাজালেন; তাতে সমস্ত লোক থেমে গেল, ইস্রায়েলের পিছনে আর তাড়া করল না, আর যুদ্ধ করল না৷