2 Samuel 2:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অব্‌নের ও তাঁর লোকেরা অরাবা উপত্যকা দিয়ে সমস্ত রাত চলে জর্ডান পার হলেন এবং পুরো বিথ্রোণ পাড়ি দিয়ে মহনয়িমে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারারাত ধরে অবনের ও তাঁর লোকজন অরাবার মধ্যে দিয়ে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন। তারা জর্ডন নদী পার হয়ে সকালের দিকে মহনয়িমে এসে উপস্থিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্‌নের ও তাঁহার লোকেরা অরাবা তলভূমি দিয়া সেই সমস্ত রাত্রি চলিয়া যর্দ্দন পার হইলেন, এবং সমুদয় বিথোণ দিয়া মহনয়িমে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্‌নের ও তাঁহার লোকেরা অরাবা তলভূমি দিয়া সমস্ত রাত্রি চলিয়া যর্দন পার হইলেন, এবং সমুদয় বিথ্রোণ দিয়া মহনয়িমে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্‌নের ও তাঁর লোকেরা সারা রাত অরাবা সমভূমির মধ্য দিয়ে হেঁটে গিয়ে যর্দন নদী পার হল। তারপর বিথ্রোণের মধ্য দিয়ে হেঁটে তারা মহনয়িমে গিয়ে উপস্থিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনের ও তাঁর লোকেরা সারা রাত আরবা সমভূমির মধ্য দিয়ে হেঁটে গিয়ে জর্ডান নদী পার হল। তারপর বিথ্রোণের মধ্য দিয়ে হেঁটে তারা মহনয়িমে গিয়ে উপস্থিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের ও তাঁর লোকেরা জর্ডনের উপত্যকা আরাবার মধ্যে দিয়ে সারারাত ধরে হেঁটে জর্ডন নদী পার হলেন। পরের দিন সারা সকাল হেঁটে ফিরে গেলেন মহনায়িমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের এবং তার অনুগামীরা সারারাত ধরে যর্দন উপত্যকায় হেঁটে যর্দন নদী পার হল এবং পরদিন সারা দিন হেঁটে মহানয়িমে উপস্থিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবনের ও তাঁর লোকেরা অরাবা উপত্যকা দিয়ে সেই সমস্ত রাত পায়ে হেঁটে যর্দ্দন পার হলেন এবং পুরো বিথো ণ দিয়ে মহনয়িমে উপস্থিত হলেন৷