2 Samuel 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ প্রত্যেকের পরিবারের সঙ্গে তাঁর সঙ্গীদেরকেও নিয়ে গেলেন, তাতে তারা হেবরনের নগরগুলোতে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সাথে করে পরিবার-পরিজনসহ তাঁর সঙ্গী লোকজনকেও নিয়ে গেলেন, এবং তারা হিব্রোণে ও তার পাশাপাশি গ্রামগুলিতে বসবাস করতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ প্রত্যেকের পরিবারের সহিত আপন সঙ্গিগণকেও লইয়া গেলেন, তাহাতে তাহারা হিব্রোণের নগর সমূহে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ প্রত্যেকের পরিবারের সহিত আপন সঙ্গিগণকেও লইয়া গেলেন, তাহাতে তাহারা হিব্রোণের নগর সমূহে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব লোক তাঁর সংগে সংগে থাকত তিনি পরিবার সুদ্ধ তাদেরও নিয়ে গেলেন। তারা হিব্রোণের গ্রামগুলোতে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব লোক তাঁর সংগে সংগে থাকত তিনি পরিবারসুদ্ধ তাদেরও নিয়ে গেলেন। তারা হেবরনের গ্রামগুলোতে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাছাড়াও সঙ্গে নিলেন তাঁর সঙ্গী অনুচরদের সকলকে তাদের পরিবার সমেত। তারা সকলে হিব্রোণের শহরগুলিতে ঘর বাঁধল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁর সঙ্গীগণ এবং তাদের পরিবারকেও সঙ্গে নিলেন| তারা প্রত্যেকে হিব্রোণ এবং নিকটবর্তী শহরগুলিতে বসবাস করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ প্রত্যেকের পরিবারের সঙ্গে নিজের সঙ্গীদেরকেও নিয়ে গেলেন, তাতে তারা হিব্রো ণের নগরগুলিতে বসবাস করল৷