2 Samuel 2:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যোয়াব অব্‌নেরের পিছনে তাড়া করা বাদ দিয়ে ফিরে গেলেন; পরে সমস্ত লোককে জমায়েত করলে দাউদের গোলামদের মধ্যে ঊনিশজন এবং অসাহেলকে পাওয়া গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যোয়াব অবনেরের পিছু ধাওয়া করা বন্ধ করে দিয়ে সমগ্র সৈন্যদল একত্রিত করলেন। অসাহেলের পাশাপাশি দেখা গেল দাউদের উনিশজন লোকও কম পড়ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোয়াব অব্‌নেরের পশ্চাদগমন হইতে ফিরিলেন; পরে সমস্ত লোককে একত্র করিলে দায়ূদের দাসগণের মধ্যে ঊনিশ জনের ও অসাহেলের অভাব হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোয়াব অব্‌নেরের পশ্চাদ্‌গমন হইতে ফিরিলেন; পরে সমস্ত লোককে একত্র করিলে দায়ূদের দাসগণের মধ্যে ঊনিশ জনের ও অসাহেলের অভাব হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব অব্‌নেরের পিছনে তাড়া করা বাদ দিয়ে ফিরে গেলেন। তিনি তাঁর লোকদের জড়ো করলে পর দেখা গেল অসাহেল নেই আর দায়ূদের ঊনিশজন লোক নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব অবনেরের পিছনে তাড়া করা বাদ দিয়ে ফিরে গেলেন। তিনি তাঁর লোকদের জমায়েত করলে পর দেখা গেল অসাহেল নেই আর দাউদের ঊনিশজন লোক নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব অবনেরের পিছু ধাওয়া ছেড়ে নিজের লোকদের এক জায়গায় জড়ো করলেন। তখন দেখা গেল, দাউদের দাসদের মধ্যে ঊনিশজন এবং অসাহেল নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব অব্নেরকে তাড়া করা থেকে বিরত হল ও ফিরে গেল| যোয়াব তার লোকদের জড়ো করল এবং জানতে পারল যে অসাহেল সহ দায়ুদের 19 জন আধিকারিকরা নিখোঁজ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোয়াব অবনেরের পিছনে তাড়া না করে ফিরে এলেন; পরে সমস্ত লোককে একসাথে করলে দায়ূদের দাসদের মধ্যে ঊনিশ জনের ও অসাহেলের অভাব হল৷