2 Samuel 2:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দাউদের গোলামদের আঘাতে বিন্ইয়ামীন ও অব্নেরের লোকদের তিন শত ষাটজন মারা গিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদের লোকজন অবনেরের সঙ্গে থাকা 360 জন বিন্যামীনীয় লোককে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দায়ূদের দাসগণের আঘাতে বিন্যামীনের ও অব্নেরের লোকদের তিন শত ষাট জন মরিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দায়ূদের দাসগণের আঘাতে বিন্যামীনের ও অব্নেরের লোকদের তিনশত ষাট জন মরিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে যে বিন্যামীনীয়েরা অব্নেরের সংগে ছিল দায়ূদের লোকেরা তাদের তিনশো ষাটজনকে মেরে ফেলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে যে বিন্ইয়ামীনীয়রা অবনেরের সংগে ছিল দাউদের লোকেরা তাদের তিনশো ষাটজনকে হত্যা করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপরপক্ষে দাউদের লোকেরা অবনেরের বিন্যামীন গোষ্ঠীর লোকদের মধ্যে তিনশো ষাট জনকে হত্যা করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দায়ুদের আধিকারিকরা, অব্নেরের দল থেকে বিন্যামীনের পরিবারের 360 জনকে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দায়ূদের দাসদের আঘাতে বিন্যামীনের ও অবনেরের লোকদের তিনশো ষাট জন মারা গেল৷