2 Samuel 2:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা অসাহেলকে তুলে নিয়ে বেথেলহেমে তাঁর পিতার কবরে দাফন করলো। পরে যোয়াব ও তাঁর লোকেরা সমস্ত রাত শেষে ভোর বেলায় হেবরনে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অসাহেলকে তুলে নিয়ে গিয়ে তাঁকে বেথলেহেমে তাঁর বাবার কবরে কবর দিয়েছিল। পরে যোয়াব ও তাঁর লোকজন সারারাত ধরে কুচকাওয়াজ করে ভোরবেলায় হিব্রোণে পৌঁছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা অসাহেলকে তুলিয়া লইয়া বৈৎলেহমে তাঁহার পিতার কবরে কবর দিল। পরে যোয়াব ও তাঁহার লোকেরা সমস্ত রাত্রি গমন করিয়া প্রভাতকালে হিব্রোণে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা অসাহেলকে তুলিয়া লইয়া বৈৎলেহমে তাঁহার পিতার কবরে কবর দিল। পরে যোয়াব ও তাঁহার লোকেরা সমস্ত রাত্রি গমন করিয়া প্রভাতকালে হিব্রোণে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অসাহেলকে তুলে নিয়ে বৈৎলেহমে গেল এবং তার বাবার কবরের মধ্যে তাকে কবর দিল। তারপর যোয়াব ও তাঁর লোকেরা সারা রাত হেঁটে ভোর বেলায় হিব্রোণে গিয়ে পৌঁছাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা অসাহেলকে তুলে নিয়ে বেথেলহেমে গেল এবং তার পিতার কবরের মধ্যে তাকে দাফন করল। তারপর যোয়াব ও তাঁর লোকেরা সারা রাত হেঁটে ভোর বেলায় হেবরনে গিয়ে পৌঁছাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা অসাহেলের মৃতদেহ নিয়ে গিয়ে বেথলেহেমে তাঁর পিতার কবরে কবর দিলেন, তারপর তাঁরা রওনা হলেন। সারারাত হেঁটে সকালবেলায় হিব্রোণে পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের আধিকারিকরা অসাহেলকে নিয়ে গিয়ে বৈৎলেহেমে তার পিতার কবরে কবর দিলো| যোয়াব এবং তার সঙ্গীরা সারারাত ধরে হেঁটে চলল| যখন তারা হিব্রোণে পৌঁছালো তখন সকালের সূর্য সবে উঠেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা অসাহেলকে তুলে নিয়ে বৈৎলেহমে, তাঁর বাবার কবরে কবর দিল৷ পরে যোয়াব ও তাঁর লোকেরা সমস্ত রাত হেঁটে সকালে হিব্রোণে পৌঁছালেন৷